ঢাকা ০১:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক নিউইয়র্কে মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক ডেঙ্গু ও হাম প্রতিরোধে ব্যর্থতার সুযোগ নেই: রুহুল আমিন হাওলাদার রোহিঙ্গা সংকট নিরসনে পাঁচ দফা প্রস্তাব প্রধানমন্ত্রীর নাটোর সদর উপজেলায় বক্তব্য দেওয়ার সময় মারা গেলেন মাদ্রাসা শিক্ষক রোহিঙ্গা প্রত্যাবাসনে পাঁচ দফা প্রস্তাব প্রধানমন্ত্রীর জাতিসংঘের মঞ্চে ট্রাম্পের উদ্দেশে কঠোর বার্তা দিলেন ইরানি প্রেসিডেন্ট ওমান উপকূলে মিসাইল হামলার কবলে বাংলাদেশি নাবিকদের জাহাজ ইবির সাদ্দাম হলের একই কক্ষের তিন বন্ধু হলেন সিভিল জজ যুক্তরাষ্ট্রের চাপের কাছে নতি স্বীকার করবে না ইরান: পেজেশকিয়ান

লালপুরে ৪০০ ইয়াবাসহ মাদক কারবারি নাজমুল গ্রেপ্তার

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০২:০৬:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটোরের লালপুরে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোনসহ মো. নাজমুল হোসেন (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে লালপুর থানা পুলিশ। গত সোমবার (১৪ সেপ্টেম্বর ২০২৬) গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ এই অভিযান পরিচালনা করে।

পুলিশ সূত্রে জানা যায়, লালপুর থানার এসআই (নিঃ) আল মাসুমের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল বিকেল ৫টা ১০ মিনিটে লালপুর থানাধীন গোপালপুর পৌরসভার গোপালপুর রেলগেট সংলগ্ন 'মকসেদ শপিং কমপ্লেক্স'-এর সিঁড়ির ওপর অভিযান চালায়। এ সময় নাজমুলকে হাতেনাতে আটক করা হয় এবং তার কাছ থেকে ইয়াবা ও মোবাইল ফোনটি উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত নাজমুল হোসেন লালপুর থানার পোকন্দা (পূর্ব) গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মো. ইব্রাহীম হোসেন এবং মায়ের নাম মোছা. নাজমা বেগম। লালপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, ধৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণি-১০(ক) ধারায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর ২০২৬) তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

লালপুরে ৪০০ ইয়াবাসহ মাদক কারবারি নাজমুল গ্রেপ্তার

আপডেট সময় : ০২:০৬:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬