ঢাকা ০১:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক নিউইয়র্কে মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক ডেঙ্গু ও হাম প্রতিরোধে ব্যর্থতার সুযোগ নেই: রুহুল আমিন হাওলাদার রোহিঙ্গা সংকট নিরসনে পাঁচ দফা প্রস্তাব প্রধানমন্ত্রীর নাটোর সদর উপজেলায় বক্তব্য দেওয়ার সময় মারা গেলেন মাদ্রাসা শিক্ষক রোহিঙ্গা প্রত্যাবাসনে পাঁচ দফা প্রস্তাব প্রধানমন্ত্রীর জাতিসংঘের মঞ্চে ট্রাম্পের উদ্দেশে কঠোর বার্তা দিলেন ইরানি প্রেসিডেন্ট ওমান উপকূলে মিসাইল হামলার কবলে বাংলাদেশি নাবিকদের জাহাজ ইবির সাদ্দাম হলের একই কক্ষের তিন বন্ধু হলেন সিভিল জজ যুক্তরাষ্ট্রের চাপের কাছে নতি স্বীকার করবে না ইরান: পেজেশকিয়ান

ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় সাংবাদিকদের সচেতনতা সভা অনুষ্ঠিত

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০২:০০:৫৫ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরগুনায় ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দেশজুড়ে চলমান ‘জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ বাস্তবায়নের অংশ হিসেবে শনিবার (১২ সেপ্টেম্বর) বরগুনা প্রেসক্লাব মিলনায়তনে এই সভার আয়োজন করা হয়।

বরগুনা প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি হাফিজুর রহমান। সাধারণ সম্পাদক আবু জাফর মো. সালেহ’র সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সাবেক সভাপতি চিত্তরঞ্জন শীল, জাকির হোসেন মিরাজ, মনির হোসেন কামাল ও সোহেল হাফিজ। এছাড়া সাবেক সাধারণ সম্পাদক জাফর হোসেন হাওলাদার, অর্থ সম্পাদক জাহাঙ্গীর কবীর মৃধা, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক শাহ আলীসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরাও সভায় নিজেদের মতামত তুলে ধরেন।

সভায় বক্তারা উল্লেখ করেন, ডেঙ্গু এখন আর কেবল বর্ষাকালের রোগ হিসেবে সীমাবদ্ধ নেই। তাই এডিস মশার বংশবিস্তার রোধে বছরজুড়েই কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। বরগুনার বিভিন্ন বাসাবাড়ি, সরকারি-বেসরকারি দফতর, শিক্ষা প্রতিষ্ঠান, নির্মাণাধীন ভবন ও পরিত্যক্ত জায়গায় জমে থাকা পানি এডিস মশার প্রজননের জন্য উপযোগী পরিবেশ তৈরি করছে। এ পরিস্থিতি নিয়ন্ত্রণে শুধু মশক নিধন ওষুধ ছিটানো বা সাময়িক অভিযান যথেষ্ট নয়, বরং সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও জোরদার করতে হবে।

আলোচনায় বাড়ির আঙিনা, ছাদ, ফুলের টব, ডাবের খোসা, পরিত্যক্ত টায়ার এবং প্লাস্টিকের পাত্রের মতো যেসব স্থানে পানি জমতে পারে, সেগুলো নিয়মিত পরিষ্কার রাখার ওপর জোর দেওয়া হয়। বক্তারা সতর্ক করে বলেন, সামান্য অসচেতনতার সুযোগে এসব জায়গায় এডিস মশার লার্ভা জন্ম নিয়ে দ্রুত ছড়িয়ে পড়তে পারে। তাই ডেঙ্গু প্রতিরোধে প্রতিটি নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে বরগুনা শহর ও জেলার বিভিন্ন এলাকায় নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান চালানো, মশার প্রজননস্থল চিহ্নিত করে ধ্বংস করা, সচেতনতামূলক প্রচারণা বাড়ানো এবং সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর দাবি জানানো হয়।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় সাংবাদিকদের সচেতনতা সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০২:০০:৫৫ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬