ঢাকা ০১:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হরমুজ প্রণালীতে আটকে পড়া বাংলাদেশি জাহাজ উদ্ধারে ইরানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে ৫ দিনের আলটিমেটাম দিল ইরান জ্বালানি তেলের দাম বাড়ায় নিত্যপণ্যের বাজারে অস্থিরতা ও বাড়তি চাপ লোক দেখানো ইবাদত থেকে বাঁচার উপায় ও করণীয় জমি ছাড়ার নোটিশে দিশেহারা নাটোরের দিনমজুরের কলেজপড়ুয়া তিন মেয়ে মক্কা প্রতিরক্ষা জোটের প্রথম মহাসচিব হলেন নোমান মাহমুদ হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী বরিশাল বিশ্ববিদ্যালয়ে ব্রাহ্মণবাড়িয়া ছাত্র কল্যাণ পরিষদের নবীনবরণ ও বিদায় কুমিল্লায় কিশোর গ্যাং দমনে একরাতে ৬২৪ জন আটক বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব কমিটি পুনর্গঠনের নির্দেশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের

দুমকিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের সূচনা

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০১:২১:১৪ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির অংশ হিসেবে পটুয়াখালীর দুমকিতে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম শুরু হয়েছে। প্রধানমন্ত্রীর উদ্বোধনী কর্মসূচির ধারাবাহিকতায় এ উপলক্ষে প্রথমে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এক সমন্বয় সভার আয়োজন করা হয়।

দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তব্য রাখেন দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম উদ্দিন, বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আলী, আইসিটি কর্মকর্তা শমির দাশ, একাডেমিক কর্মকর্তা সফিকুল ইসলাম এবং জনস্বাস্থ্য কর্মকর্তা মোসা. নিপা বেগম।

সমন্বয় সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন পাঙ্গাশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট নজরুল গাজী, আঙ্গারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিল্লুর রহমান, মুরাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফোরকানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভা শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে সরাসরি পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। একই সঙ্গে উপজেলা শহর, স্থানীয় হাটবাজার ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে নিজস্ব উদ্যোগে নিয়মিত পরিচ্ছন্নতা বজায় রাখা এবং মশামুক্ত পরিবেশ নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।

সমন্বয় সভায় বক্তারা উল্লেখ করেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে কেবল সরকারি উদ্যোগই যথেষ্ট নয়, এর জন্য সাধারণ মানুষের সচেতনতা অত্যন্ত জরুরি। বাড়ির চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং জমে থাকা পানি নিয়মিত অপসারণের মাধ্যমে ডেঙ্গুর প্রাদুর্ভাব প্রতিরোধে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তারা।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

দুমকিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের সূচনা

আপডেট সময় : ০১:২১:১৪ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬