ঢাকা ০৯:২২ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারবিরোধী চক্রান্তের মামলায় সাবেক দুই সেনা কর্মকর্তা ৪ দিনের রিমান্ডে আহসান মঞ্জিলের ৫ সিন্দুক: ৩টির রহস্য এখনো অমীমাংসিত ডেঙ্গুতে শিশুসহ ৪ জনের মৃত্যু, মোট আক্রান্ত ছাড়াল এক লাখ সৌদি আরবে ফ্লাইট বিধিনিষেধ: ঢাকা থেকে ৫১ ফ্লাইট স্থগিত সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকতে বলেছে রিয়াদ দূতাবাস লোহাগাড়ায় দুর্গাপূজার নিরাপত্তা ও উৎসবের প্রস্তুতি নিয়ে মতবিনিময় এইচএসসির ফল প্রকাশ ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড ও ভাতা এপিএল ড্রাফটে নাম লিখিয়েছেন বাংলাদেশের আট ক্রিকেটার গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

টঙ্গীতে বস্তি উচ্ছেদের প্রতিবাদে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০২:৩৭:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬ ১১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাজীপুরের টঙ্গীর হাজী মাজার বস্তি উচ্ছেদের প্রতিবাদ ও পুনর্বাসনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন হাজারো বস্তিবাসী। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে টঙ্গী বাজার এলাকায় এই কর্মসূচি পালন করেন তারা। বিক্ষোভের কারণে প্রায় এক ঘণ্টা মহাসড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে আন্দোলনকারীরা সড়ক ছেড়ে দিলে যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হয়।

সকাল থেকেই বস্তিবাসীরা টঙ্গী বাজার এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি স্টেশন রোড প্রদক্ষিণ করে বিআরটি ফ্লাইওভারের টঙ্গী বাজার অংশে গিয়ে শেষ হয়। সেখানে সড়কে অবস্থান নিয়ে তারা উচ্ছেদ বন্ধ ও পুনর্বাসনের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

বিক্ষোভকারীদের অভিযোগ, বস্তির কয়েকজন মাদক ব্যবসায়ীর কর্মকাণ্ডের দায় সাধারণ বস্তিবাসীর ওপর চাপিয়ে পুনর্বাসনের কোনো ব্যবস্থা না করেই তাঁদের উচ্ছেদ করা হয়েছে। এতে হাজারো পরিবার ঘরবাড়ি হারিয়ে চরম অনিশ্চয়তার মুখে পড়েছে। তাদের দাবি, স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা না হওয়া পর্যন্ত বর্তমান স্থানে বসবাসের সুযোগ দিতে হবে এবং বিকল্প আবাসন নিশ্চিত করে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করতে হবে। আন্দোলনকারীরা জানান, বস্তিতে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে তারা প্রশাসনকে সহযোগিতা করতে প্রস্তুত, কিন্তু কয়েকজনের অপরাধের দায় সাধারণ মানুষের ওপর চাপিয়ে পুনর্বাসনহীন উচ্ছেদ তারা মেনে নেবেন না। বস্তিবাসী জানান, তারা দিনমজুরি ও পোশাক কারখানাসহ বিভিন্ন পেশায় নিয়োজিত, হঠাৎ উচ্ছেদ হওয়ায় তারা পরিবার নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন।

মহাসড়ক অবরোধের ফলে বিভিন্ন গন্তব্যের যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। পরবর্তীতে প্রশাসনের পক্ষ থেকে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করা হয় এবং তাদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়। টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, অবরোধের কারণে কয়েক মিনিটের জন্য মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। তবে আলোচনার মাধ্যমে আন্দোলনকারীদের সরিয়ে দেওয়া হলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

টঙ্গীতে বস্তি উচ্ছেদের প্রতিবাদে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট

আপডেট সময় : ০২:৩৭:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬