ঢাকা ০৯:১৮ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রিয়াদ বিমানবন্দরে ফের শক্তিশালী বিস্ফোরণ, টার্মিনালে আগুন নিরাপত্তার স্বার্থে সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ মক্কা-মদিনার নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করলেন মিজানুর রহমান আজহারী ভৈরবে ট্রাক্টর উল্টে হেলপার কিশোরের মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হুতি হামলায় ২ বাংলাদেশি নিহত, ৪ জন আইসিইউতে রিয়াদে হামলা: ঢাকা থেকে বাতিল ৮ ফ্লাইট, বিমানের সিদ্ধান্ত সোমবার গ্রে ফোনের দাপটে দেশীয় শিল্প ও রাজস্বের বড় ক্ষতি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথমবারের মতো সফল বিক্রিয়া সম্পন্ন সৌদি আরবে এক সপ্তাহে ১০ হাজার অভিবাসী নিজ দেশে ফেরত রিয়াদের বিমানবন্দর বন্ধের সময়সীমা বাড়ায় বিমানের ফ্লাইট স্থগিত

ডিজিটাল রাষ্ট্র গড়তে জন্ম-মৃত্যু নিবন্ধন ত্বরান্বিত করার তাগিদ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৬:৩৯:৩৮ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমকে অধিকতর গতিশীল, নির্ভুল এবং সর্বসাধারণের জন্য সহজলভ্য করার লক্ষ্যে বরিশালে একটি উচ্চপর্যায়ের বিভাগীয় সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) সকালে বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সভাকক্ষে বিভাগীয় প্রশাসনের আয়োজনে এই কর্মসূচি পালিত হয়।

সেমিনারে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব ফারাহ শাম্মী বলেন, একটি আধুনিক ও কার্যকর রাষ্ট্রের অন্যতম ভিত্তি হলো নির্ভুল সিআরভিএস ব্যবস্থা। সঠিক জন্ম ও মৃত্যু নিবন্ধনের তথ্য বিশ্লেষণের মাধ্যমে দেশের জনসংখ্যার পরিবর্তন, প্রবণতা এবং মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটন করা সম্ভব। তিনি আরও উল্লেখ করেন যে, এই তথ্যগুলো জাতীয় উন্নয়ন পরিকল্পনা, সঠিক স্বাস্থ্যনীতি প্রণয়ন এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচি গ্রহণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

সঠিক সময়ে তথ্য সংগ্রহ ও সংরক্ষণের গুরুত্ব তুলে ধরে সচিব ফারাহ শাম্মী বলেন, এর মাধ্যমে প্রতিটি নাগরিকের চাহিদা অনুযায়ী জনবান্ধব রাষ্ট্রীয় পরিকল্পনা গ্রহণ করা সহজতর হবে। তিনি মাঠপর্যায়ের কর্মকর্তাদের উদ্দেশ্যে সর্বোচ্চ দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশনা দিয়ে বলেন, কোনো নাগরিক যেন এই মৌলিক সেবা ও অধিকার থেকে বঞ্চিত না হন। একই সঙ্গে তিনি স্থানীয় সরকার প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের মধ্যে পারস্পরিক আন্তঃদাপ্তরিক সমন্বয় বৃদ্ধি এবং ব্যাপক জনসচেতনতা তৈরির আহ্বান জানান।

বরিশাল বিভাগীয় কমিশনার খলিল আহমেদের সভাপতিত্বে আয়োজিত এই সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ খালেদ হাসান, যুগ্মসচিব ও প্রকল্প পরিচালক মুর্শিদা শারমিন, বরিশাল স্থানীয় সরকার বিভাগের পরিচালক মো. আহসান হাবিব এবং ভাইটাল স্ট্র্যাটেজিসের কান্ট্রি কো-অর্ডিনেটর মো. নজরুল ইসলাম ও মো. মঈন উদ্দিন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

ডিজিটাল রাষ্ট্র গড়তে জন্ম-মৃত্যু নিবন্ধন ত্বরান্বিত করার তাগিদ

আপডেট সময় : ০৬:৩৯:৩৮ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬