ঢাকা ০১:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক নিউইয়র্কে মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক ডেঙ্গু ও হাম প্রতিরোধে ব্যর্থতার সুযোগ নেই: রুহুল আমিন হাওলাদার রোহিঙ্গা সংকট নিরসনে পাঁচ দফা প্রস্তাব প্রধানমন্ত্রীর নাটোর সদর উপজেলায় বক্তব্য দেওয়ার সময় মারা গেলেন মাদ্রাসা শিক্ষক রোহিঙ্গা প্রত্যাবাসনে পাঁচ দফা প্রস্তাব প্রধানমন্ত্রীর জাতিসংঘের মঞ্চে ট্রাম্পের উদ্দেশে কঠোর বার্তা দিলেন ইরানি প্রেসিডেন্ট ওমান উপকূলে মিসাইল হামলার কবলে বাংলাদেশি নাবিকদের জাহাজ ইবির সাদ্দাম হলের একই কক্ষের তিন বন্ধু হলেন সিভিল জজ যুক্তরাষ্ট্রের চাপের কাছে নতি স্বীকার করবে না ইরান: পেজেশকিয়ান

যৌতুকের দাবিতে নির্যাতন: কুড়িগ্রামে প্রভাষক কারাগারে

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৩:০১:৫৯ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুড়িগ্রামের রাজারহাটে যৌতুকের দাবিতে স্ত্রী শামিমা নাসরিনকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগে আবু তাহের সিদ্দিকী নামের এক প্রভাষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আবু তাহের রাজারহাট উপজেলার চান্দামারী (ডিগ্রি) ফাজিল মাদ্রাসায় আরবি প্রভাষক হিসেবে কর্মরত রয়েছেন। তাঁকে গ্রেপ্তারের পর আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার এজাহার ও অভিযোগ সূত্রে জানা যায়, ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি ভূরুঙ্গামারী উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের বড় খাটামারী গ্রামের কছির উদ্দিনের মেয়ে শামিমা নাসরিনের সঙ্গে রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের জয়কুমার গ্রামের আবু তাহের সিদ্দিকীর বিয়ে হয়। বিয়ের পর থেকেই আবু তাহের শামিমাকে পাঁচ লাখ টাকা যৌতুকের জন্য চাপ দিয়ে আসছিলেন। দাবিকৃত টাকা না দেওয়ায় শামিমাকে নিয়মিত শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো।

শামিমা নাসরিন অভিযোগ করেন, গত ২২ জুলাই তাঁকে হত্যার উদ্দেশ্যে আবু তাহের, লাইলী বেগম, বিজলী খাতুন ও মিলন মিয়া হামলা চালান। এ সময় মাথায় আঘাত করলে তা তাঁর চোখে লাগে। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। শামিমা আরও জানান, বাবার বাড়িতে থাকা অবস্থায় তাঁর স্বামী তাঁকে তালাকের নোটিশ পাঠিয়েছেন এবং বারবার সংসার করতে চাইলেও তিনি রাজি হননি। তাঁদের চার মাস বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।

গত ১ সেপ্টেম্বর শামিমা নাসরিন বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনসহ দণ্ডবিধির ৩০, ৩০৭ ও ১১৪ ধারায় মামলাটি দায়ের করেন। কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ জানান, নারী ও শিশু নির্যাতনসহ বিভিন্ন অভিযোগে দায়ের করা মামলায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

যৌতুকের দাবিতে নির্যাতন: কুড়িগ্রামে প্রভাষক কারাগারে

আপডেট সময় : ০৩:০১:৫৯ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬