ঢাকা ১১:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী বরিশাল বিশ্ববিদ্যালয়ে ব্রাহ্মণবাড়িয়া ছাত্র কল্যাণ পরিষদের নবীনবরণ ও বিদায় কুমিল্লায় কিশোর গ্যাং দমনে একরাতে ৬২৪ জন আটক বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব কমিটি পুনর্গঠনের নির্দেশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম বিশ্ববাজারে স্বর্ণ ও রুপার দামে বড় পতন এআই-এর যুগেও নিজের অবস্থানে অনড় ‘লিপস্টিক কিং’ লি জিয়াকি টেকনাফে কাউন্সিলর একরামুল হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের শুনানি আজ যুক্তরাষ্ট্রে শি জিনপিংকে লাল গালিচা অভ্যর্থনা, আলোচনায় বাণিজ্যসহ নানা ইস্যু টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে শীর্ষে পাকিস্তানের আবরার, পেছনে ফেললেন রশিদকে

ভগ্নিপতির লাশ নিয়ে ফেরার পথে দুর্ঘটনা, প্রাণ গেল স্কুলশিক্ষিকার

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০১:৩২:৫০ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভগ্নিপতির মরদেহ নিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত স্কুলশিক্ষিকা ইয়ারুন নাহার লাকী (৪৫) মারা গেছেন। সোমবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নিহত ইয়ারুন নাহার গাজীপুরের কাপাসিয়া উপজেলার বাঘিয়া গ্রামের আলতাফ হোসেন সবুজের স্ত্রী এবং আমরাইদ ইয়াকুব আলী শিকদার উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত সোমবার (৩১ আগস্ট) সকালে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ছোট বোন খাইরুন নাহার সম্পার স্বামী রফিকুল ইসলামের (৫০) মরদেহ নিয়ে অ্যাম্বুলেন্সে করে বড়াইগ্রামের উদ্দেশে রওনা হন লাকীসহ পরিবারের সদস্যরা। পথিমধ্যে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের নাটোরের গুরুদাসপুর উপজেলার তালবাড়িয়া এলাকায় পৌঁছালে বিপরীতমুখী একটি কাভার্ড ভ্যানের সঙ্গে অ্যাম্বুলেন্সটির মুখোমুখি সংঘর্ষ হয়।

এই ভয়াবহ সংঘর্ষে অ্যাম্বুলেন্সে থাকা ইয়ারুন নাহার লাকী ছাড়াও নুরুন নাহার লিপি, খাইরুন নাহার সম্পা, নূর আলম, আলতাফ হোসেন সবুজ, সিয়াম এবং অ্যাম্বুলেন্সের চালক গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যান লাকী। হাইওয়ে পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানের চালক পালিয়ে গেলেও গাড়িটি জব্দ করা হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

ভগ্নিপতির লাশ নিয়ে ফেরার পথে দুর্ঘটনা, প্রাণ গেল স্কুলশিক্ষিকার

আপডেট সময় : ০১:৩২:৫০ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬