ঢাকা ১১:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী বরিশাল বিশ্ববিদ্যালয়ে ব্রাহ্মণবাড়িয়া ছাত্র কল্যাণ পরিষদের নবীনবরণ ও বিদায় কুমিল্লায় কিশোর গ্যাং দমনে একরাতে ৬২৪ জন আটক বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব কমিটি পুনর্গঠনের নির্দেশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম বিশ্ববাজারে স্বর্ণ ও রুপার দামে বড় পতন এআই-এর যুগেও নিজের অবস্থানে অনড় ‘লিপস্টিক কিং’ লি জিয়াকি টেকনাফে কাউন্সিলর একরামুল হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের শুনানি আজ যুক্তরাষ্ট্রে শি জিনপিংকে লাল গালিচা অভ্যর্থনা, আলোচনায় বাণিজ্যসহ নানা ইস্যু টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে শীর্ষে পাকিস্তানের আবরার, পেছনে ফেললেন রশিদকে

কোটালীপাড়ায় গৃহবধূকে অপহরণ ও আট দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০১:৫৫:০১ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ ৮ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় এক গৃহবধূকে অপহরণের পর একটি বাড়িতে আট দিন ধরে আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ নিজেই বাদী হয়ে কোটালীপাড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন।

মামলার বিবরণ অনুযায়ী, গত ২২ আগস্ট ওই গৃহবধূ কান্দি ইউনিয়নের বরইভিটা গ্রামে তার শ্বশুরবাড়ি থেকে ধারাবাশাইল গ্রামে বাবার বাড়িতে যাচ্ছিলেন। পথে ধারাবাশাইল বাজারের তিন রাস্তার মোড়ে পৌঁছালে পূর্ববতী গ্রামের জয়নুদ্দিন হাওলাদারের ছেলে নাজমুল হাওলাদার (৩১) ও তার সহযোগীরা তাকে অপহরণ করে। এরপর বাজারসংলগ্ন একটি বাড়িতে তাকে আটকে রেখে আট দিন ধরে ধর্ষণ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এলাকায় ঘটনাটি জানাজানি হলে শনিবার সন্ধ্যায় কোটালীপাড়া থানা পুলিশ অভিযান চালিয়ে ওই বাড়ি থেকে গৃহবধূকে উদ্ধার করে। উদ্ধারের পর তাকে চিকিৎসার জন্য কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রিয়াদ মাহমুদ জানান, গৃহবধূর দায়ের করা মামলায় নাজমুল হাওলাদারকে আসামি করা হয়েছে। পুলিশ তাকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে। এছাড়া, ভুক্তভোগী গৃহবধূকে ডাক্তারি পরীক্ষার জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

কোটালীপাড়ায় গৃহবধূকে অপহরণ ও আট দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ

আপডেট সময় : ০১:৫৫:০১ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬