ঢাকা ০৩:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্কুল পর্যায়ে ফুটবলের প্রসারে ক্রীড়া মন্ত্রণালয়-ফিফার যৌথ উদ্যোগ সালমান শাহ হত্যা মামলা: প্রতিবেদন জমার নতুন তারিখ ৫ নভেম্বর ইরাক থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে শেষ মার্কিন সেনা প্রত্যাহার ভারতে ইলিশ রপ্তানি বন্ধে সরকারকে আইনি নোটিশ আদাবরে বাড়ি দখলের মামলায় পুলিশের অভিযানে ৪ জন গ্রেপ্তার সাজেকের চাইল্যাতলীতে দুই পক্ষের গোলাগুলিতে ৯ বছরের শিশু গুলিবিদ্ধ দেশের ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করে নতুন পদায়ন করল সরকার মঠবাড়িয়ায় গরুর ব্যবসার বিরোধে ব্যবসায়ীকে হাতুড়িপেটার অভিযোগ এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা নেবে সরকার আদাবরে জমি দখল নিয়ে সংঘর্ষ, পুলিশকে লক্ষ্য করে হামলা ও গ্রেপ্তার ৪

চুয়াডাঙ্গায় রবিবার থেকে বাস-মিনিবাস চলাচল শুরু

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৮:২৮:১১ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬ ১০ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চুয়াডাঙ্গা জেলায় চলমান পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। জেলা প্রশাসনের সাথে পরিবহন মালিক সমিতির বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী রবিবার (৩০ আগস্ট) সকাল থেকে জেলার সব রুটে বাস ও মিনিবাস চলাচল পুনরায় শুরু হবে।

শনিবার (২৯ আগস্ট) চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক লুৎফুন নাহারের সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় ইজিবাইক চলাচলের বিষয়ে সুনির্দিষ্ট ও সন্তোষজনক সমাধানের আশ্বাস পাওয়ায় মালিক সমিতি ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেয়।

চুয়াডাঙ্গা জেলা সড়ক পরিবহণ মালিক সমিতির সাধারণ সম্পাদক এ কে এম মঈনুদ্দীন মুক্তা জানান, বৃহস্পতিবার (২৭ আগস্ট) ইজিবাইক চালকদের হাতে পরিবহন শ্রমিকরা মারধরের শিকার হন। এর প্রতিবাদে এবং দোষীদের শাস্তির দাবিতে শনিবার সকাল থেকে চুয়াডাঙ্গা-মেহেরপুর-ঝিনাইদহ-জীবননগর-হাসাদহ-হাটবোয়ালিয়া-কুষ্টিয়া রুটে বাস ও মিনিবাস চলাচল বন্ধ রাখা হয়েছিল।

বৈঠকে ইজিবাইক চলাচলের জন্য পূর্বের গৃহীত সিদ্ধান্ত আগামী এক সপ্তাহের মধ্যে বাস্তবায়নের নিশ্চয়তা দেওয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, জেলার চারটি উপজেলার জন্য আলাদা রঙের ইজিবাইক নির্ধারণ করা হয়েছে, যাতে এক উপজেলার ইজিবাইক অন্য উপজেলায় চলাচল করতে পারবে না। ইজিবাইক চালকরাও এই সিদ্ধান্ত মেনে নিয়েছেন।

নির্ধারিত রঙের তালিকা অনুযায়ী, চুয়াডাঙ্গা পৌরসভায় কমলা, সদর উপজেলা (পৌর এলাকা ব্যতীত) নীল, আলমডাঙ্গা উপজেলায় সবুজ, দামুড়হুদা উপজেলায় খয়েরি এবং জীবননগর উপজেলায় হলুদ রঙের ইজিবাইক চলাচল করবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

চুয়াডাঙ্গায় রবিবার থেকে বাস-মিনিবাস চলাচল শুরু

আপডেট সময় : ০৮:২৮:১১ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬