ঢাকা ০৬:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইয়েমেনের গৃহযুদ্ধে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ তাইজ দখল করতে চায় হুতিরা পেরুর আন্দিজে মেসির নামে নতুন উদ্ভিদ ‘সালভিয়া মেসি’র সন্ধান যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশ্ন ফাঁসে এনবিআর কর্মীসহ গ্রেপ্তার ৭ রাউজানে এক অপরাধী চক্র গ্রেপ্তারের পর মাথাচাড়া দিচ্ছে আলম-আজিজ বাহিনী জামায়াত, এনসিপি ও গণঅধিকার নেতাদের তীব্র রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি আরিফিন শুভর সঙ্গে ছবি পোস্ট করে বিয়ের রহস্য উসকে দিলেন চমক ইরানের পরমাণু কেন্দ্রে যুক্তরাষ্ট্রের ‘মাদার অব অল বম্বস’ হামলার ছক মানুষের প্রকৃত পরিচয়: লালন সাঁইয়ের দর্শনে এক গভীর অনুসন্ধান মুসলিমবিরোধী স্লোগান দেওয়ায় স্পেনকে অর্থদণ্ড ও গ্যালারি নিষেধাজ্ঞা দিল ফিফা সন্ত্রাসবিরোধী আইনে ছাত্রলীগ নেত্রী প্রমা গ্রেপ্তার

গোয়ালন্দে চা দোকানি ফারুক হত্যায় আপন ভাইসহ তিনজন গ্রেপ্তার

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৭:১৩:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬ ১২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজবাড়ীর গোয়ালন্দে চায়ের দোকানদার ফারুক শেখ (৪৮) হত্যার ঘটনায় তার আপন ছোটভাইসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার ১২ ঘণ্টার মধ্যেই পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃতরা হলেন ফারুকের ছোটভাই বারেক শেখ (৪৪), চায়ের দোকানের কর্মচারী মো. আলমগীর হোসেন ওরফে আলম (২৬) এবং মো. রুবেল শেখ (৩০)।

রোববার (২৩ আগস্ট) বিকেলে রাজবাড়ী পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ জানান, পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধ ও ব্যক্তিগত বিষয় নিয়ে ক্ষোভ থেকে বারেক তার ভাইকে হত্যার পরিকল্পনা করেন। এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য তিনি আলম ও রুবেলকে ১ হাজার ৭০০ টাকা প্রদান করেন।

পুলিশের তথ্য অনুযায়ী, গত ২২ আগস্ট দুপুরে আলম ও রুবেল বাড়িতে ঢুকে ঘুমন্ত ফারুককে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করেন। এ সময় বারেক বাড়ির বাইরে অবস্থান করে পাহারা দিচ্ছিলেন। গ্রেপ্তারের পর আসামিদের দেখানো স্থান থেকে হত্যায় ব্যবহৃত দুটি রক্তাক্ত দা উদ্ধার করা হয়েছে। এছাড়া আলম ও রুবেলের বাড়ি থেকে রক্তের দাগযুক্ত জিন্স প্যান্ট ও টি-শার্ট উদ্ধার করেছে পুলিশ।

গোয়ালন্দ ঘাট থানার ওসি শফিকুল ইসলাম জানিয়েছেন, তিন আসামিই আদালতে স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। বর্তমানে তাদের আদালতে নেওয়ার প্রক্রিয়া চলছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

গোয়ালন্দে চা দোকানি ফারুক হত্যায় আপন ভাইসহ তিনজন গ্রেপ্তার

আপডেট সময় : ০৭:১৩:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬