ঢাকা ০১:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক নিউইয়র্কে মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক ডেঙ্গু ও হাম প্রতিরোধে ব্যর্থতার সুযোগ নেই: রুহুল আমিন হাওলাদার রোহিঙ্গা সংকট নিরসনে পাঁচ দফা প্রস্তাব প্রধানমন্ত্রীর নাটোর সদর উপজেলায় বক্তব্য দেওয়ার সময় মারা গেলেন মাদ্রাসা শিক্ষক রোহিঙ্গা প্রত্যাবাসনে পাঁচ দফা প্রস্তাব প্রধানমন্ত্রীর জাতিসংঘের মঞ্চে ট্রাম্পের উদ্দেশে কঠোর বার্তা দিলেন ইরানি প্রেসিডেন্ট ওমান উপকূলে মিসাইল হামলার কবলে বাংলাদেশি নাবিকদের জাহাজ ইবির সাদ্দাম হলের একই কক্ষের তিন বন্ধু হলেন সিভিল জজ যুক্তরাষ্ট্রের চাপের কাছে নতি স্বীকার করবে না ইরান: পেজেশকিয়ান

দেশে প্রথমবারের মতো নৌযান শুমারি শুরু, মানিকগঞ্জে তথ্য সংগ্রহকারীদের পুরস্কার

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১২:৫৬:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬ ১১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশে প্রথমবারের মতো শুরু হয়েছে নৌযান শুমারি। এই শুমারির মাধ্যমে সংগৃহীত তথ্যের ওপর ভিত্তি করে ভবিষ্যতে সরকারি বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হবে। তাই মাঠপর্যায় থেকে সঠিক ও নির্ভুল তথ্য সংগ্রহ করার জন্য তথ্য সংগ্রহকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বুধবার (১৯ আগস্ট) সকাল ১০টায় মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে নৌযান শুমারির তথ্য সংগ্রহকারীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসন ও জেলা পরিসংখ্যান কার্যালয় যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়, যা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও সঞ্চালনা করেন জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক মিনার উদ্দিন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আলী, জেলা তথ্য কর্মকর্তা নূর হোসেন এবং মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম। এছাড়া জেলা পরিসংখ্যান কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণমাধ্যমের সাংবাদিকরা এতে অংশ নেন।

অনুস্থানে জানানো হয়, এবারের নৌযান শুমারিতে মোট ৬০ জন তথ্য সংগ্রহকারী অংশ নিচ্ছেন। তারা মাঠপর্যায়ে ১০০টি নৌযানের ৫০ ধরনের তথ্য সংগ্রহ করবেন। এই তথ্য সংগ্রহ কার্যক্রম আগামী ২০ আগস্ট থেকে শুরু হয়ে ২৯ আগস্ট পর্যন্ত চলবে। শুমারি কার্যক্রম সফল করতে তথ্য সংগ্রহকারীদের তিন দিনের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

প্রশিক্ষণে অসাধারণ পারফরম্যান্সের জন্য প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী তিন তথ্য সংগ্রহকারীর হাতে পুরস্কারের স্মারক তুলে দেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা। পুরস্কারপ্রাপ্তরা হলেন যথাক্রমে নাজমুল হোসেন, সোহেল রানা ও প্রান্ত মিয়া।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশে প্রথমবারের মতো এই নৌযান শুমারি অনুষ্ঠিত হচ্ছে। ভবিষ্যতে আবার কবে এমন শুমারি হবে তা নিশ্চিত নয়। তাই এবারের সংগৃহীত তথ্যের ওপর ভিত্তি করেই সরকারকে নৌযান খাতের ভবিষ্যৎ পরিকল্পনা সাজাতে হবে। এ কারণে কোনো তথ্য বাদ না দিয়ে অত্যন্ত দায়িত্বশীলতার সঙ্গে সঠিক ও নির্ভুল তথ্য সংগ্রহ করতে হবে। সংগৃহীত তথ্য যত নিখুঁত হবে, সরকারের ভবিষ্যৎ পরিকল্পনাও তত বেশি কার্যকর হবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

দেশে প্রথমবারের মতো নৌযান শুমারি শুরু, মানিকগঞ্জে তথ্য সংগ্রহকারীদের পুরস্কার

আপডেট সময় : ১২:৫৬:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬