ঢাকা ০৬:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আজকের পর্দায় বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচসহ নেশন্স লিগের ফুটবল লড়াই কাশীয়ানীতে ১৯৮ ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার ট্রাম্প-শি বৈঠকে সমঝোতা না হলেও যুক্তরাষ্ট্রে আসবে চীনা বৈদ্যুতিক গাড়ি শ্রীনগরে অগ্রণী ব্যাংকের টাকা লোপাট: পলাতক কর্মকর্তা শরীফুজ্জামান ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তিতে নতুন রেকর্ড ১০ বছরে পা দিল আব্রাম, ছেলের জন্মদিনে আবেগপ্রবণ অপু মিরপুরে জাতীয় নাগরিক পার্টির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন পশ্চিম তীরে ইসরাইলি সহিংসতার নিন্দা জানাল ফ্রান্স এশিয়ান গেমসে আর্চারিতে সম্ভাবনা জাগিয়েও শূন্য হাতে বাংলাদেশ শাহজালাল ইসলামী ব্যাংকের ৪১৩তম পর্ষদ সভায় বিনিয়োগ প্রস্তাব অনুমোদন

ডোমার পল্লী বিদ্যুৎ অফিসের নিরাপত্তা চেয়ে থানায় আবেদন

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১০:৩৯:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬ ২২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নীলফামারীর ডোমারে দীর্ঘ লোডশেডিংয়ের কারণে গ্রাহকদের মধ্যে অসন্তোষ তৈরির আশঙ্কায় পল্লী বিদ্যুৎ সমিতির ডোমার জোনাল অফিস নিরাপত্তা চেয়ে থানায় লিখিত আবেদন করেছে। বিদ্যুৎ বিতরণব্যবস্থার গুরুত্বপূর্ণ স্থাপনা এবং কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

ডোমার জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) এ.কে.এম. আলাউদ্দিন স্বাক্ষরিত আবেদনটি গত রোববার ডোমার থানায় জমা দেওয়া হয়। আবেদনে জাতীয় গ্রিডে বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ ঘাটতির ফলে সৃষ্ট লোডশেডিং এবং এর কারণে সাধারণ গ্রাহকদের দুর্ভোগ ও অসন্তোষের বিষয়টি তুলে ধরা হয়েছে। বিদ্যুৎকেন্দ্র, উপকেন্দ্র ও অভিযোগ কেন্দ্রসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার আশঙ্কায় কর্তৃপক্ষ নিরাপত্তা জোরদার ও রাতে সার্বক্ষণিক পুলিশ টহলের অনুরোধ জানিয়েছে।

বিশেষভাবে ডোমার জোনাল অফিস, আন্ধারুর মোড়স্থ উপকেন্দ্র-১ এবং চিলাহাটি অভিযোগ কেন্দ্রে নিরাপত্তা নিশ্চিত করার আবেদন করা হয়েছে। পল্লী বিদ্যুতের আশঙ্কা, ঘন ঘন লোডশেডিংয়ের জেরে গ্রাহকদের ক্ষোভের প্রভাব স্থাপনা ও সেখানে কর্মরত কর্মীদের ওপর পড়তে পারে।

বিষয়টি নিশ্চিত করে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ জানিয়েছেন, বিদ্যুৎ অফিসের নিরাপত্তার জন্য সাদা পোশাকে পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে এবং নিয়মিত পুলিশি টহল জোরদার করা হয়েছে। পরিস্থিতি যাতে কোনোভাবেই আইনশৃঙ্খলার অবনতির দিকে না যায়, সেজন্য পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy

নিউজটি শেয়ার করুন

ডোমার পল্লী বিদ্যুৎ অফিসের নিরাপত্তা চেয়ে থানায় আবেদন

আপডেট সময় : ১০:৩৯:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬