ঢাকা ০৬:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পারমাণবিক হামলা হলে বিশ্বজুড়ে মার্কিন ঘাঁটি দখলের হুঁশিয়ারি ইরানের এলএনজি কার্গো নিয়ে বিতর্ক: ১০ বছরের সর্বনিম্নে দেশের গ্যাস সরবরাহ গুরুদাসপুরে ৪৭ লাখ টাকার ড্রেন নির্মাণে গাফিলতি, দুর্ভোগে শতাধিক পরিবার গণিত অলিম্পিয়াড বিজয়ীদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ ঝিনাইদহে আধিপত্য নিয়ে সংঘর্ষে আহত ১২ কাউনিয়ায় তিস্তা নদী রক্ষা বাঁধে ধস, ঝুঁকিতে জনবসতি আগস্টের ১২ দিনে দেশে রেমিট্যান্স এলো ১৮ হাজার ৪৩৭ কোটি টাকা কুমিল্লায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি: আট মাসে ৯৩ হত্যাকাণ্ড ধীরগতির ট্রেন ও বেহাল সেবায় যাত্রীদুর্ভোগ চরমে চাঁদপুরে স্বর্ণ ব্যবসায়ী হত্যায় একজনের মৃত্যুদণ্ড, অন্যজনের যাবজ্জীবন

ইমো হ্যাকার রাজুর পাঁচ বছর কারাদণ্ড পাঁচ লক্ষ টাকা অর্থদণ্ড

স্বাধীন আলম হোসেন, লালপুর নাটোরঃ
  • আপডেট সময় : ০৪:১৩:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৪ ৩৩৫ বার পড়া হয়েছে

ইমো হ্যাকার রাজুর পাঁচ বছর কারাদণ্ড পাঁচ লক্ষ টাকা অর্থদণ্ড

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্বাধীন আলম হোসেন, লালপুর নাটোরঃ

রাজশাহীতে এক ইমো হ্যাকারকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার সকালে রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. জিয়াউর রহমান এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম রাজু আহমেদ (২৭)। তিনি নাটোরের লালপুর উপজেলার মোহরকয়া ভাঙ্গাপাড়া গ্রামের বাসিন্দা। বাবার নাম আজিজুর রহমান সেন্টু।
রায় ঘোষণার সময় আসামি আদালতের কাঠগড়ায় হাজির ছিলেন। পরে তাঁকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, অভিযুক্ত রাজু নারী সেজে সামাজিক মাধ্যম ইমোতে একটি অ্যাকাউন্ট খুলেছিলেন। এই অ্যাকাউন্ট ব্যবহার করে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের এক নারী ও তাঁর প্রবাসী বোনজামাইয়ের ইমো অ্যাকাউন্ট হ্যাক করেন তিনি। এরপর আইডি ফিরিয়ে দিতে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন।
এ ঘটনায় ভুক্তভোগী নারী ২০২২ সালের ১৪ ডিসেম্বর নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর বিষয়টি তদন্তের জন্য নাটোর পুলিশ সুপারের কার্যালয়ে পাঠানো হয়। পুলিশ তদন্ত করে আসামির পরিচয় নিশ্চিত হওয়ার পর ২০২৩ সালের ১৩ মার্চ তাঁকে গ্রেপ্তার করে। এ ঘটনায় সেদিনই পুলিশ বাদী হয়ে রাজুর বিরুদ্ধে লালপুর থানায় মামলা করেন।
আইনজীবী ইসমত আরা আরও জানান, আদালত একটি ধারায় আসামি রাজুকে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা করেন। জরিমানার অর্থ অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। অন্য আরেক ধারায় তিন বছরের কারাদণ্ডের পাশাপাশি ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরও জানান, জরিমানার এই অর্থ অনাদায়েও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সাজা একটির পর অন্যটি শুরু হবে বলে আদালত রায়ে উল্লেখ করেছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইমো হ্যাকার রাজুর পাঁচ বছর কারাদণ্ড পাঁচ লক্ষ টাকা অর্থদণ্ড

আপডেট সময় : ০৪:১৩:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৪