ঢাকা ১১:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম বাংলাদেশি হিসেবে তানজিদের ঐতিহাসিক সেঞ্চুরি মধ্যপ্রাচ্যে যাচ্ছে রণতরী জর্জ ওয়াশিংটন, ফিরছে রেকর্ড গড়া ‘আব্রাহাম লিংকন’ আফগানিস্তানে বোমা হামলায় প্রাদেশিক রাজধানীর মেয়র নিহত দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরি এখন ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা হরিরামপুরে ২০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার গ্যাস না পেয়ে চট্টগ্রামে সিএনজিচালকদের সড়ক অবরোধ মক্কা চুক্তি: তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের নতুন প্রতিরক্ষা জোট সৌদি, পাকিস্তান ও তুরস্কের ‘মক্কা চুক্তি’ কি ইসরায়েলের জন্য নতুন হুমকি? যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধ চালাচ্ছে ইরান, দাবি বিশেষজ্ঞের ট্রাম্পের মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার হুমকি ইরানের

জামালপুরে পুলিশ পরিচয়ে প্রতারক চক্র আটক

মোঃ কবির হোসেন জামালপুর জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:২৬:০৯ পূর্বাহ্ন, রবিবার, ১৯ মার্চ ২০২৩ ৩২৭ বার পড়া হয়েছে

জামালপুরে পুলিশ পরিচয়ে প্রতারক চক্র আটক

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অটোরিকশার কাগজ দেখতে পুলিশ পরিচয়, চালক এসে দেখলেন রিকশা নেই, অতঃপর দুই ঘন্টা পর উদ্ধার করলেন পুলিশ,
জামালপুরের সদর উপজেলায় পুলিশ পরিচয়ে অটোরিকশা চুরির ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে চুরি যাওয়া অটোরিকশা উদ্ধার করে পুলিশ।
শনিবার (১৮ মার্চ) বিকালে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহনেওয়াজ ইমন বিষয়টি মুঠোফোনে নিশ্চিত করেন। এর আগে শুক্রবার (১৭ মার্চ) দিনগতরাতে উপজেলার কেন্দুয়া ইউনিয়নের কুমারপাড়া থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার ছোট আড়ংহাটি গ্রামের মিয়ার উদ্দিনের ছেলে মো. রমিজল (৪২) এবং ভোলা জেলার লালমোহন উপজেলার উত্তর ফরাসগঞ্জ এলাকার আল ইসলাম হাওলাদারের ছেলে মো. বিল্লাল হোসেন (৩৬)।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, শুক্রবার (১৭ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার তিতপল্লা ইউনিয়নের জামতলা বাজার এলাকায় পুলিশ পরিচয়ে কাগজ দেখাতে বলেন জিয়াউল হক ওরফে কালু (২৮) নামে এক অটোরিকশাচালকের কাছে। এসময় চালক কাগজ আনতে গেলে কৌশলে অটোরিকশা নিয়ে পালিয়ে যায় প্রতারক চক্র। ফিরে এসে অটোরিকশা না পেয়ে নারায়ণপুর তদন্ত কেন্দ্রের পুলিশকে অবহিত করেন চালক। পরে রাত ১২টা ৩০ মিনিটে পাশ্ববর্তী কেন্দুয়া ইউনিয়নের কুমারপাড়া এলাকায় অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে চুরি যাওয়া অটোরিকশা উদ্ধার করা হয়।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহনেওয়াজ ইমন আরো জানান, গ্রেফতারকৃত আসামি বিল্লাল হোসেনের বিরুদ্ধে কেরানীগঞ্জ থানায় দ্রুত বিচার আইনের মামলা রয়েছে। তাদের ৭ দিনের রিমান্ড আবেদনসহ আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলমান।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জামালপুরে পুলিশ পরিচয়ে প্রতারক চক্র আটক

আপডেট সময় : ০৬:২৬:০৯ পূর্বাহ্ন, রবিবার, ১৯ মার্চ ২০২৩