ঢাকা ০৫:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চীনের জুতা কারখানায় অগ্নিকাণ্ডে ২৮ শ্রমিকের মৃত্যুতে জামায়াত আমিরের শোক কোয়ার্টার ফাইনালে ফেভারিট ফ্রান্সের মুখোমুখি মরক্কো বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করতে মুখোমুখি ফ্রান্স ও মরক্কো দেশে চাঁদাবাজি ও দুর্নীতির শুধু হাতবদল হয়েছে: হাসনাত আব্দুল্লাহ ফ্রান্সের বিপক্ষে ম্যাচের আগে মরক্কোর সংবাদ সম্মেলনে দুই সাংবাদিকের হাতাহাতি চীনের জুতা কারখানায় ভয়াবহ আগুন, নিহত অন্তত ২৮ জন জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা জাতীয় পরিবেশ মেলায় স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী তারেক রহমান মেসির পারফরম্যান্সে মুগ্ধ তরুণ তারকা ইয়ামাল যুক্তরাজ্যে তীব্র দাবদাহে পথচারীদের তৃষ্ণা মেটালেন ওবায়দুল কবীর

ঢাকা ডিবি পুলিশর অভিযানে মাদক ব্যবসায়ী ও ভুয়া ডিবি সহ গ্রেফতার-৪

ফখরুল আলম সাজু
  • আপডেট সময় : ০১:১৬:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ ৭৯ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

ফখরুল আলম সাজু

ঢাকা জেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ২ জন পেশাদার মাদক ব্যবসায়ী এবং ভুয়া ডিবি পরিচয়ে দিয়ে ছিনতাইকারী ডাকাত দলের ২ সদস্য সহ মোট ৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা জেলা ডিবি উত্তর।

ঢাকা জেলা পুলিশ সুপার জনাব শামীমা পারভিনের নির্দেশনায় ডিবি উত্তর এর অফিসার ইনচার্জ জনাব সাইদুল ইসলামের নেতৃত্বে পৃথক ৩টি অভিযান পরিচালনা করা হয়।

১৯ মে মঙ্গলবার রাত ৭টা ১০ মিনিটে প্রথম অভিযানে, সাভার থানার আগ বনগ্রাম এলাকায় অভিযান চালিয়ে এসআই (নিঃ) মোঃ রাশেদ মিয়া ও সঙ্গীয় ফোর্স ৩০ পিস ইয়াবা সহ পেশাদার মাদক ব্যবসায়ী মোঃ মারুফ হোসেন (১৮) কে গ্রেফতার করেন, উদ্ধারকৃত ইয়াবার মূল্য ৯ হাজার টাকা।

একই দিনে রাত ৯টা ৩০ মিনিটে আশুলিয়ার জামগড়া এলাকায় পৃথক অভিযানে এসআই (নিঃ) মোঃ মতিউর রহমান ও সঙ্গীয় ফোর্স ভুয়া ডিবি পরিচয়ধারী ও ছিনতাইকারী ডাকাত দলের সদস্য মোঃ ইলিয়াস আহমেদ নিরব (৩২) এবং কিরণ চন্দ্র দাস (২৭) কে গ্রেফতার করেন।

একই দিনে আবারো রাত ১০টা ৪৫ মিনিটে সাভারের পুলিশ টাউন বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে এসআই (নিঃ) মোঃ আব্দুল হাই ও সঙ্গীয় ফোর্স ২ গ্রাম হেরোইন সহ পেশাদার মাদক ব্যবসায়ী রিনা রানী পার (৩৮) কে গ্রেফতার করেন, উদ্ধারকৃত হেরোইনের মূল্য ২০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানান, গ্রেফতারকৃত ইলিয়াস আহমেদ নিরবের বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই ও মাদক সহ মোট ৭টি মামলা রয়েছে।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও নিয়মিত মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঢাকা ডিবি পুলিশর অভিযানে মাদক ব্যবসায়ী ও ভুয়া ডিবি সহ গ্রেফতার-৪

আপডেট সময় : ০১:১৬:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬