ঢাকা ১২:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সৌদিতে হামলার প্রভাবে ঢাকা থেকে ১০০ ফ্লাইট বাতিল বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের নতুন সচিব ড. নূরুন্নাহার চৌধুরী মন্ত্রীকে না জানিয়ে সরকারি সফরে এপিএস, দায়িত্ব থেকে অব্যাহতি অসুস্থতার ভান করে মেকআপ মেখে ৫ চাকরি, প্রতারণায় অভিযুক্ত বাংলাদেশি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন: সরকারের দৃঢ় অঙ্গীকার প্রধানমন্ত্রীর সঙ্গে চরফ্যাশনের বৃক্ষপ্রেমী ইমাম বাবুলের সাক্ষাৎ অক্টোবরের ১৩ দিনে ১৭ হাজার ২৮১ কোটি টাকার রেমিট্যান্স কুমিল্লায় জামায়াতের দুগ্রুপের সংঘর্ষ, সেক্রেটারি মাহবুবের গাড়ি ভাঙচুর বই পড়া ও হাজার বছরের সংস্কৃতি তুলে ধরতে প্রধানমন্ত্রীর নির্দেশ ডেঙ্গু প্রতিরোধে ঘর-আশপাশ পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর

কৃত্রিম জলাবদ্ধতায় রূপগঞ্জের ৩০ এলাকা তলিয়ে গেছে

মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ১২:৫৭:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫ ৮০৯ বার পড়া হয়েছে

কৃত্রিম জলাবদ্ধতায় রূপগঞ্জের ৩০ এলাকা তলিয়ে গেছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার

রাজনৈতিক ছত্রছায়ায় শিল্প কারখানার অবৈধ ড্রেন সংযোগ, টাকার বিনিময়ে তৈরি জলাবদ্ধতা
নারায়ণগঞ্জের রূপগঞ্জে রাজনৈতিক ছত্রছায়ায় কয়েকটি শিল্প কারখানা ডাইংয়ের বিষাক্ত পানি নির্গমনের জন্য অবৈধভাবে ড্রেন পাইপ স্থাপন করেছে। এর ফলে পানি নিষ্কাশনের স্বাভাবিক ধারা বাধাগ্রস্ত হয়ে এলাকাজুড়ে তৈরি হয়েছে কৃত্রিম জলাবদ্ধতা। টানা বর্ষণে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে—পানিতে তলিয়ে গেছে প্রায় ৩০টি এলাকা। চরম দুর্ভোগে রয়েছেন অন্তত ৩ লাখ মানুষ।

সরেজমিনে দেখা গেছে, তারাবো পৌরসভা ও আশপাশের অঞ্চলে প্রায় ৫০ হাজার মানুষ পানিবন্দি অবস্থায় রয়েছেন। কোথাও হাঁটু, আবার কোথাও কোমর সমান পানি জমে আছে। ডুবে গেছে রাস্তাঘাট, দোকানপাট, বসতবাড়ি। বিশুদ্ধ পানির অভাব, রান্নাবান্না বন্ধ, বাঁশের মাচায় বসবাস—এসব এখন নিত্যদিনের চিত্র।

ভুক্তভোগী এলাকাবাসীর অভিযোগ—বৃষ্টি হলেই বাড়িঘরে পানি উঠে যায়। স্কুল, কলেজ, অফিসগামী মানুষ এবং রোগীদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হয়। অনেকেই বাধ্য হয়ে এলাকা ছাড়ছেন।

বসবাসযোগ্য শহরের আশায় ঘরবাড়ি নির্মাণ করলেও এখন পানির নিচে দিন কাটাতে হচ্ছে। স্থানীয়দের দাবি, তারাবো পৌরসভার অভ্যন্তরের খালগুলো নিয়মিত পরিষ্কার না হওয়া, খাল দখল এবং অবৈধভাবে ড্রেন সংযোগই মূলত এই জলাবদ্ধতার জন্য দায়ী।

রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম জানান,

গত ১১ মাসে আমরা ৮টি খাল উদ্ধার করেছি। আরও কিছু খাল দখলমুক্ত করার কাজ চলমান রয়েছে। আশা করছি শিগগিরই পরিস্থিতির উন্নতি হবে।”

পানি উন্নয়ন বোর্ডের উপ-পরিচালক রাকিবুল আলম রাজিব বলেন,

জলাবদ্ধতার মূল কারণ দখলকৃত খাল এবং শিল্প কারখানার অবৈধ পাইপ সংযোগ। পানি বের হতে না পারায় এলাকাগুলো ডুবে যাচ্ছে। আমরা খাল উদ্ধার এবং স্বাভাবিক পানি প্রবাহ ফিরিয়ে আনার চেষ্টা করছি।”

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কৃত্রিম জলাবদ্ধতায় রূপগঞ্জের ৩০ এলাকা তলিয়ে গেছে

আপডেট সময় : ১২:৫৭:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫