ঢাকা ০৯:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রত্যাশার চেয়ে দ্রুত গলছে ডুমসডে গ্লেসিয়ার, বাড়ছে বন্যার ঝুঁকি গাজীপুরে আকিজ রিসোর্সের ইনোভারের ‘সাফল্যের যাত্রা’ বিজনেস মিটআপ দায়িত্ব নেওয়ার ৫ দিনেই পদ হারালেন ট্রাম্পের প্রেস সেক্রেটারি কেটি জাকারিয়া দিল্লিতে নেহা বোরা মুক্ত, অভিজিৎ দিপকের অবস্থানের ব্যাখ্যা চায় সিজেপি খাঁটি মধু নাকি চিনির সিরাপ? চেনার উপায় কী? মরিনহোর কৌশলে রোমার বিপক্ষে ঘুরে দাঁড়াল রিয়াল মাদ্রিদ রমনা কালীমন্দিরে রিজভী: সব ধর্মের মানুষের অধিকার নিশ্চিত করতে হবে ইস্তাম্বুলে ৮০ বছরের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বন্যায় নিহত ৪ দীর্ঘ বিরতির পর পর্দায় রশমি দেশাই, জানালেন কেন দূরে ছিলেন আজকের খেলার সূচি: বাংলাদেশ-জিম্বাবুয়ে ওয়ানডে ও ইউরোপীয় ফুটবলের লড়াই

রক্ত মিশিয়ে মাংস বিক্রি, ২ হাজার টাকা জরিমানা

রুবেল হাসান: শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:০০:২৭ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫ ২২৫ বার পড়া হয়েছে

রক্ত মিশিয়ে মাংস বিক্রি, ২ হাজার টাকা জরিমানা

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রুবেল হাসান: শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি

রক্ত মিশিয়ে মাংস বিক্রি, ২ হাজার টাকা জরিমানা
বগুড়ার দুবলাগাড়ী হাটে বেলাল হোসেন গরুর মাংসে রক্ত মিশিয়ে বিক্রি করে

বগুড়ার শাজাহানপুর উপজেলার দুবলাগাড়ী হাটে গরুর মাংসে রক্ত মিশিয়ে বিক্রির দায়ে বেলাল হোসেন (৪৫) নামের এক মাংস ব্যবসায়ীকে ২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১৯ এপ্রিল) দুপুরে অভিযানটি চালিয়েছেন শাজাহানপুর উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল নাইম।

মাংস ব্যবসায়ী বেলাল হোসেন উপজেলার চোপিনগর ইউনিয়নের মৃত আবুল হোসেনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে দুবলাগাড়ী হাটে মাংস বিক্রি করেন।

জানা যায়, উপজেলার দুবলাগাড়ী হাটে মাংসে রক্ত মিশিয়ে বিক্রির সময় হাতেনাতে ধরা পড়েন বেলাল হোসেন। মাংসে রক্ত মিশিয়ে বিক্রির কথা উপস্থিত সাক্ষীদের সামনে স্বীকার করায় তাকে ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পরবর্তীকালে বেআইনিভাবে এমন কাজ থেকে বিরত থাকতে সতর্ক করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন শাজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আবু সাইদ ও সঙ্গীয় ফোর্স।

জনস্বার্থে মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রক্ত মিশিয়ে মাংস বিক্রি, ২ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ০৯:০০:২৭ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫