ঢাকা ১২:০০ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাঙালির আভিজাত্যে কাঁসার তৈজসপত্র: চেনার উপায় ও যত্ন কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, বহু হতাহতের শঙ্কা ইয়েমেন যুদ্ধে ইসরায়েলি সহায়তার প্রস্তাব সৌদির জন্য কৌশলগত ফাঁদ নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যায় অপূর্ব নামে এক যুবক গ্রেপ্তার ঋণ গ্রহণে ইসলামের নির্দেশনা ও পরিশোধের গুরুত্ব সালথা উপজেলা যুবদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা বরগুনার ‘নিদ্রার চর’: রূপময় প্রকৃতি ও টেকসই পর্যটনের আহ্বান জয়পুরহাটে ল্যাপটপ ও সার ডিলারশিপে অনিয়মের অভিযোগে বিএনপি নেতার পোস্ট মেসির জোড়া গোল ও অ্যাসিস্টে আটলান্টাকে হারাল ইন্টার মায়ামি মধ্যপ্রদেশে মন্দিরের কাছে ট্রাকের ধাক্কায় নিহত ১২ ভক্ত

ঘোড়াঘাটে দাপিয়ে বেড়াচ্ছে ড্রাম বালুবাহী ট্রাক

ফাহিম হোসেন রিজু ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০২:০৩:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫ ৩২১ বার পড়া হয়েছে

ঘোড়াঘাটে দাপিয়ে বেড়াচ্ছে ড্রাম বালুবাহী ট্রাক

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফাহিম হোসেন রিজু ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার বিভিন্ন স্থানে আইন অমান্য করে ওভার লোড নিয়ে বেপরোয়া গতিতে উন্মুক্তভাবে বালু বহন করে দাপিয়ে বেড়াচ্ছে ড্রাম বালুবাহী ট্রাক। জনস্বাস্থ্যের জন্য হুমকির কারণ হলেও প্রতিরোধে নেই প্রশাসন।

এসব যানের চাকার আঘাতে কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত সড়ক গুলো ক্ষত বিক্ষত হয়ে পড়েছে। প্রতিদিন এলাকাবাসীসহ ভোগান্তির শিকার হচ্ছেন পরিবহন চালক, যাত্রী ও পথচারীরা। কেবল সড়কের ক্ষতি নয়, ঘটতে পারে দুর্ঘটনা।

জানা যায় যায়, উপজেলার ১নং বুলাকীপুর ইউনিয়নের শালিকাদহ করতোয়া নদী থেকে পাম্প মেশিন দিয়ে উত্তলন করে তৈরী করা হয়েছে বালুর ৮ জায়গায় ৮ টি পয়েন্ট, সেখান থেকে প্রতিদিন প্রায় ড্রাম ট্রাকে করে দিন রাত বালুবাহী গাড়ি উপজেলার বিভিন্ন স্থানে যাচ্ছে। আর অনভিজ্ঞ ড্রাম ট্রাক চালকরা বেখেয়ালভাবেই চালাচ্ছে। সরকারি সম্পদের ক্ষতি দণ্ডনীয় অপরাধ হলেও প্রতিরোধে নেই প্রশাসন।

সরেজমিনে উপজেলা বিভিন্ন এলাকায় গিয়ে দেখা যায়, প্রশাসন-সদস্যদের সামনে দিয়ে অবাধে চলাচল করছে বালুবাহী ড্রাম ট্রাক। কিন্তু এসব যানবাহনের বিরুদ্ধে কোনো আইন প্রয়োগ হচ্ছে না।

উপজেলার হরিপুর গ্রামের জলিল মিয়া জানান, বালু বহনকারী বেপরোয়া যান চলাচলে ধুলোবালি উড়ে রাস্তার দু’পাশের ঘরবাড়ি বসবাসের অযোগ্য হয়ে পড়েছে, হুমকির মুখে জনস্বাস্থ্য।

উপজেলার বরাতীপুর গ্রামের বাসিন্দা জিল্লুর রহমান জানান, আমার বাড়ি রাস্তার পাশে। আমার বাড়ির পাশ দিয়ে প্রতিদিন ড্রাম বালুবাহী ট্রাকসহ মহেন্দ্র গাড়ি দিয়ে মাটি বালু পরিবহন হয়। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছি।

একজন শিক্ষার্থী বলেন, খোলা ট্রাকে বালু পরিবহনের ফলে বিদ্যালয়ে যাওয়া ও আসার সময় ট্রাক থেকে ধুলো বালু চোখে পড়ে। আর এতো স্পিডে আসে মনে হয় পুরো রাস্তা ওদের। এ যেনো দেখার মতো কেও নেই।

উপজেলার বলগাড়ী বাজারে এক দোকানদার জানান, বালু বহনকারী বেপরোয়া যান চলাচলে ধুলো-বালি উড়ে রাস্তার দু’পাশের দোকান-পাঠ বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। হুমকির মুখে জনস্বাস্থ্য।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল ইসলাম মুটোফোনে জানান, বিষয়টি তদারকি করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঘোড়াঘাটে দাপিয়ে বেড়াচ্ছে ড্রাম বালুবাহী ট্রাক

আপডেট সময় : ০২:০৩:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫