ঢাকা ১১:১২ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুমিল্লায় জামায়াতের দুগ্রুপের সংঘর্ষ, সেক্রেটারি মাহবুবের গাড়ি ভাঙচুর বই পড়া ও হাজার বছরের সংস্কৃতি তুলে ধরতে প্রধানমন্ত্রীর নির্দেশ ডেঙ্গু প্রতিরোধে ঘর-আশপাশ পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর শারদীয় দুর্গাপূজায় মণ্ডপের নিরাপত্তায় পুলিশের ৫ দফা পরামর্শ সরকারি কাজে অসহযোগিতা ও ধীরগতি: ব্যবস্থা নিতে সংসদীয় কমিটির সুপারিশ সোনালী ব্যাংকের এটিএমসহ সব ডিজিটাল লেনদেন দুই দিন বন্ধ প্রবাসীরা দেশের অর্থনীতিকে বাঁচিয়ে রেখেছেন: রাষ্ট্রপতি আজকের স্বর্ণ ও রুপার সর্বশেষ বাজার দর রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: মানবপাচারের শিকার ২০ বাংলাদেশি নিহত হুতিদের হামলায় সৌদি আরামকোর সদর দপ্তরে ব্যাপক ক্ষয়ক্ষতি

মির্জাপুর এলাকায় কেন্দ্রীয় বাস টার্মিনালের বেহাল দশা, সংস্কারের দাবি শ্রমিকদের

স্টাফ রিপোর্টার রংপুর
  • আপডেট সময় : ০২:৪৬:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫ ২৫৩ বার পড়া হয়েছে

মির্জাপুর এলাকায় কেন্দ্রীয় বাস টার্মিনালের বেহাল দশা, সংস্কারের দাবি শ্রমিকদের

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্টাফ রিপোর্টার রংপুর

১৯৯৩ সালে দিনাজপুর শহরের মির্জাপুর এলাকায় কেন্দ্রীয় বাস টার্মিনালটি প্রতিষ্ঠিত হয়। গত ৩০ বছরে কোনো মেরামত না হওয়ায় বিভিন্ন স্থানে গর্ত তৈরি হয়েছে। সামান্য বৃষ্টিতেই টার্মিনালে পানি জমে যায়, ফলে যানবাহন চলাচল ও যাত্রী ওঠানামায় বিঘ্ন ঘটে। যাত্রী বিশ্রামাগারের ছাদ ও দেয়ালের আস্তর খসে পড়ছে।

দিনাজপুর কেন্দ্রীয় বাস টার্মিনালের দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বেহাল অবস্থা সৃষ্টি হয়েছে। এতে যাত্রী ও পরিবহন ব্যবসায়ীরা চরম দুর্ভোগে পড়েছেন। টার্মিনালের মূল ভবন ব্যবহার না করে প্রধান সড়কে যাত্রী ওঠানামা করায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে।

দিনাজপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে প্রতিদিন আন্তজেলা ও অভ্যন্তরীণ রুটে চার শতাধিক বাস চলাচল করে।

পরিবহন শ্রমিকদের অভিযোগ, টার্মিনাল প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত কোনো সংস্কার হয়নি। পৌরসভার আর্থিক সঙ্কটের কারণে সংস্কারকাজ করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী মিনারুল ইসলাম।

পৌরসভার নির্বাহী প্রকৌশলী মিনারুল ইসলাম জানান মন্ত্রণালয়ের আরইউটিডি প্রকল্পের আওতায় এলে উন্নয়নকাজ করা হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মির্জাপুর এলাকায় কেন্দ্রীয় বাস টার্মিনালের বেহাল দশা, সংস্কারের দাবি শ্রমিকদের

আপডেট সময় : ০২:৪৬:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫