ঢাকা ১১:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অসুস্থতার ভান করে মেকআপ মেখে ৫ চাকরি, প্রতারণায় অভিযুক্ত বাংলাদেশি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন: সরকারের দৃঢ় অঙ্গীকার প্রধানমন্ত্রীর সঙ্গে চরফ্যাশনের বৃক্ষপ্রেমী ইমাম বাবুলের সাক্ষাৎ অক্টোবরের ১৩ দিনে ১৭ হাজার ২৮১ কোটি টাকার রেমিট্যান্স কুমিল্লায় জামায়াতের দুগ্রুপের সংঘর্ষ, সেক্রেটারি মাহবুবের গাড়ি ভাঙচুর বই পড়া ও হাজার বছরের সংস্কৃতি তুলে ধরতে প্রধানমন্ত্রীর নির্দেশ ডেঙ্গু প্রতিরোধে ঘর-আশপাশ পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর শারদীয় দুর্গাপূজায় মণ্ডপের নিরাপত্তায় পুলিশের ৫ দফা পরামর্শ সরকারি কাজে অসহযোগিতা ও ধীরগতি: ব্যবস্থা নিতে সংসদীয় কমিটির সুপারিশ সোনালী ব্যাংকের এটিএমসহ সব ডিজিটাল লেনদেন দুই দিন বন্ধ

শারদীয় দুর্গাপূজায় মণ্ডপের নিরাপত্তায় পুলিশের ৫ দফা পরামর্শ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১০:৩৪:৪১ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আসন্ন শারদীয় দুর্গাপূজা সার্বিক নিরাপত্তা, শান্তি ও আনন্দঘন পরিবেশে উদযাপনের লক্ষ্যে বাংলাদেশ পুলিশ পূজামণ্ডপের আয়োজক এবং দর্শনার্থীদের জন্য পাঁচ দফা বিশেষ পরামর্শ জারি করেছে। বুধবার (১৪ অক্টোবর) বিকেলে বাংলাদেশ পুলিশের এক বিজ্ঞপ্তিতে এসব পরামর্শ দেওয়া হয়।

পুলিশের দেওয়া পরামর্শগুলোর মধ্যে রয়েছে গুজব প্রতিরোধ, মণ্ডপের সার্বিক নিরাপত্তা জোরদার, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা, নির্ধারিত রুটে প্রতিমা বিসর্জন এবং যেকোনো প্রয়োজনে জরুরি নম্বরে যোগাযোগ।

গুজব প্রতিরোধে পুলিশ বিশেষভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত কোনো ঘটনার সত্যতা যাচাই না করে বিভ্রান্তি ছড়াতে নিষেধ করেছে। যাচাই ছাড়া কোনো তথ্য লাইক, কমেন্ট বা শেয়ার করা থেকেও বিরত থাকতে বলা হয়েছে।

পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে নারী ও পুরুষ দর্শনার্থীদের জন্য আলাদা প্রবেশ ও প্রস্থানের ব্যবস্থা রাখার পরামর্শ দেওয়া হয়েছে। মণ্ডপে ব্যাগ, থলে বা পোঁটলা নিয়ে প্রবেশে নিরুৎসাহিত করা হয়েছে। পাশাপাশি, সিসিটিভি ক্যামেরা ও অগ্নিনির্বাপক যন্ত্র স্থাপন এবং গুরুত্বপূর্ণ মণ্ডপে আর্চওয়ে গেট স্থাপনের কথা বলা হয়েছে। মণ্ডপ ও প্রতিমা বিসর্জনস্থলে পর্যাপ্ত আলোর ব্যবস্থা এবং প্রয়োজনে বিকল্প বিদ্যুতের ব্যবস্থা রাখার পরামর্শও দিয়েছে পুলিশ।

এছাড়াও, মণ্ডপের নিরাপত্তায় স্বেচ্ছাসেবক নিয়োগ এবং তাদের সহজে শনাক্ত করার জন্য আলাদা পোশাক, দৃশ্যমান পরিচয়পত্র ও ‘স্বেচ্ছাসেবক’ লেখা আর্মব্যান্ড ব্যবহারের ওপর জোর দেওয়া হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

নিউজটি শেয়ার করুন

শারদীয় দুর্গাপূজায় মণ্ডপের নিরাপত্তায় পুলিশের ৫ দফা পরামর্শ

আপডেট সময় : ১০:৩৪:৪১ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬