সংবাদ শিরোনাম :
শীতলক্ষ্যায় নদীতে এক যুবকের লাশ উদ্ধার
হাসান আহমেদ প্রান্ত নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি
- আপডেট সময় : ১১:৪০:৩১ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মার্চ ২০২৪ ২৮২ বার পড়া হয়েছে

হাসান আহমেদ প্রান্ত নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি
নারায়ণগঞ্জ শীতলক্ষ্যায় নদীতে এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে নৌপুলিশ। সোমবার (১১ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে সৈয়দপুরে আল-আমিন নগরে নদীর পশ্চিম পাশ থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে সদর নৌ থানার পুলিশ পরিদর্শক শহিদুল ইসলাম বলেন, আল-আমিন নগরে নদীর পশ্চিম পাশ থেকে সাড়ে ১১টার দিকে যুবকের লাশ উদ্ধার করা হয়। তার বয়স আনুমানিক ৩০-৩২ বছর হবে বলে ধারণা করা হচ্ছে। লাশটিকে উদ্ধারের পর নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে (ভিকটোরিয়া) প্রেরণ করা হয়েছে। তার পরিচয় অনুসন্ধানের চেষ্টা চলছে।


























