ঢাকা ০৫:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকায় আমজাদহাট সোসাইটির ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা ছাগলনাইয়া মানারাত হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যু মুগদায় হানি ট্র্যাপ থেকে কিশোর গ্যাং অপরাধ চক্রের দৌরাত্ম্যের অভিযোগ পরশুরামে প্রচেষ্টা স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকীতে নতুন কমিটি গঠন দাউদকান্দিতে ১০ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার বিয়ের প্রলোভন দেখিয়ে কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, যুবক আটক বালিয়াকান্দিতে যুদবল সদস্য সচিবকে জড়িয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ২৯ বিজিবির অভিযানে ২ লাখ ৪৬ হাজার টাকার ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ও ইস্কফ সিরাপ উদ্ধার ন্যাশনাল হাট ফাউন্ডেশন এফিলিয়েটেড বডি সমুহের মত বিনিময় সভা ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

লালপুরে জমি সংক্রান্ত বিষয় নিয়ে মারামারি,২ মহিলা সহ আহত-৩

স্বাধীন আলম হোসেন লালপুর নাটোর
  • আপডেট সময় : ০৪:২৮:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৪ ৪৬৭ বার পড়া হয়েছে

লালপুরে জমি সংক্রান্ত বিষয় নিয়ে মারামারি,২ মহিলা সহ আহত-৩

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

স্বাধীন আলম হোসেন লালপুর নাটোর

নাটোরের লালপুর উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের বিদিরপুর এলাকায় জমিসংক্রান্ত বিষয় নিয়ে মারামারির ঘটনায় ২ মহিলা সহ ৩ জন আহত হয়েছেন বলে জানা গেছে।আহতরা হলেন,একই এলাকার মৃত আব্দুল মজিদ এর ছেলে নওশের আলী,নাজিম উদ্দিনের স্ত্রী ভানু বেগম(৫৫) ও নাসির এর স্ত্রী রওশনারা বেগম(৫০)।
সোমবার(২৬শে ফেব্রুয়ারি-২৪)বেলা সাড়ে ১১টার লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল চত্বরে আহত নওশের আলী সংবাদ কর্মীদের জানান,গত ২৩শে ফেব্রুয়ারি দুপুর ২ টার দিকে আমাদের জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে আমার আপন ২ ভাবি ভানু ও রওশনারার সাথে আমার স্ত্রীর ঝগড়া বিবাদ হলে ঘটনা স্থলে আমি গিয়ে তাদের মানা নিষেধ করলে আমার ২ ভাইয়ের সহযোগিতায় ২ ভাবি আমাকে ও আমার স্ত্রী হেনা বেগমকে মারধর শুরু করে এবং আমার হাত কেটে দেয়।এ সময় আমার ডাক চিৎকারে স্থানীয় লোকজন জন উদ্ধার করে গ্রাম্য ডাক্তারের কাছে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে আমি ২৬শে ফেব্রুয়ারি পর্যন্ত এখানে ভর্তি ছিলাম।
তিনি আরও বলেন,ঐ দিনই আমার ঐ ২ ভাবি মিথ্যা নাটক সাজিয়ে শাক দিয়ে মাছ ঢাকতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে চলে যাওয়ার পরে আবারও হাসপাতালে ভর্তি হওয়ার চেষ্টা চালায়।তবে তাদের অবস্থা গুরুতর না হওয়ায় ডাক্তার তাদের ভর্তি না নিয়ে বাসায় চলে যাওয়ার পরামর্শ দেয়।পরে তারা কোন উপায় না দেখে লালপুর থানায় আমার ও আমার স্ত্রীর নামে একটি মিথ্যা লিখিত অভিযোগ দায়ের করে।
আমিও চিকিৎসা শেষে তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দিব বলেও জানান তিনি।

এ বিষয়ে ঐ ২ ভাবি ও ভাইগনরা সংবাদ কর্মীদের বলেন,জমি জমা সংক্রান্ত বিষয় নিয়ে এই ঘটনাটি ঘটেছে।আমরা আইনের মাধ্যমে এর সমাধান চাই।

এ বিষয়ে লালপুর থানার অফিসার ইনচার্জ ওসি নাছিম আহমেদ জানান,একটি অভিযোগ পাওয়া গেছে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

লালপুরে জমি সংক্রান্ত বিষয় নিয়ে মারামারি,২ মহিলা সহ আহত-৩

আপডেট সময় : ০৪:২৮:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৪