ঢাকা ০৯:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৫ আগস্ট ঘিরে রাজধানীতে ডিএমপির ৯ স্তরের নিরাপত্তা ব্যবস্থা সিরাজগঞ্জে কাপড় ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনায় কুখ্যাত ডাকাত গ্রেফতার অভ্যন্তরীণ কোন্দল ও ভূ-রাজনীতির চাপে অস্তিত্ব সংকটে মুসলিম ব্রাদারহুড সীতাকুণ্ডে শিপইয়ার্ড দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ যান্ত্রিক ত্রুটিতে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের উৎপাদন বন্ধ বসুন্ধরায় গ্রেপ্তার নিষিদ্ধ আওয়ামী লীগের ৫২ নেতাকর্মী কারাগারে শ্রীপুরে মাটির ঘরের দেয়াল ধসে আইসক্রিম ব্যবসায়ীর মৃত্যু দেবহাটায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে গোপাখালী খাল দখলের অভিযোগ দাঁত দিয়ে নখ কাটার অভ্যাস কেন শরীরের জন্য ঝুঁকিপূর্ণ সরকারের অধিকাংশ নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে: রুহুল কবির রিজভী

প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে জামাতা-শ্বশুর নিহত, থানায় মামলা

  • আপডেট সময় : ০৫:৫০:১১ অপরাহ্ন, বুধবার, ২১ ফেব্রুয়ারী ২০২৪ ৩৯৯ বার পড়া হয়েছে

প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে জামাতা-শ্বশুর নিহত, থানায় মামলা

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হাসান আহমেদ নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি

নারায়ণগঞ্জে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে জামাতা-শ্বশুর নিহত হয়েছে। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বন্দর উপজেলার কেওঢালা এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছে আরও একজন। তথ্যটি লাইভ নারায়ণগঞ্জকে নিশ্চিত করেছেন কাঁচপুর হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক (টিআই) মো. আবু নাইম সিদ্দিকি।

নিহতরা হলেন, কুমিল্লার দাউদকান্দি উপজেলা বাগাপাড়া এলাকার মোহাম্মদ উল্লাহ (৩৫) ও তার শ্বশুর সিদ্দিকুর রহমান (৬০)।

নিহতের স্বজন ও পুলিশ জানায়, রাতে মোহাম্মদ উল্লাহ তার শ্বশুর সিদ্দিকুর রহমানকে আনতে কুমিল্লা থেকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যায়। সেখান থেকে সকালে ফেরার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বন্দর উপজেলার কেওঢালা এলাকায় তাদের প্রাইভেট কারটি দুর্ঘটনার কবলে পড়ে।

কাঁচপুর হাইওয়ে পুলিশ পরিদর্শক (ওসি) মো. রেজাউল লাইভ নারায়ণগঞ্জকে জানান, দ্রুত গতির প্রাইভেটকারটিকে অন্য একটি গাড়ি ধাক্কা দিলে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এসময় গাড়িতে থাকা দুই যাত্রীর মধ্যে মোহাম্মদ উল্লাহে ঘটনাস্থলে নিহত হন। আহত অবস্থায় তার শ্বশুর ও গাড়ির চালককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে মারা যান সিদ্দিকুর রহমান। পুলিশ ঘটনাস্থল থেকে ক্ষতিগ্রস্ত প্রাইভেটকারটি উদ্ধার করেছে। এ ঘটনায় পরবর্তী আইনী কার্যক্রম বন্দর থানায় প্রক্রিয়াধীন আছে বলে জানায় পুলিশ।বন্দর থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) মো. গোলাম মোস্তফা লাইভ নারায়ণগঞ্জকে বলেন, সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বন্দর উপজেলার কেওঢালা এলাকায় একটি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে মেয়ের জামাতা ও শ্বশুড় নিহত হয়েছে। আমরা এই ঘটনায় পুলিশ বাদি হয়ে একটি মামলা রজু করেছি। ঘটনার তদন্ত দায়িত্বে আছে কাঁচপুর হাইওয়ে থানা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে জামাতা-শ্বশুর নিহত, থানায় মামলা

আপডেট সময় : ০৫:৫০:১১ অপরাহ্ন, বুধবার, ২১ ফেব্রুয়ারী ২০২৪