ঢাকা ০৬:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খুলনায় পুলিশ পরিদর্শককে কোপানোর ঘটনায় ‘স্পিকার মিরাজ’ গ্রেপ্তার তজুমদ্দিনে মেঘনায় মা ইলিশ শিকারের দায়ে ১০ জেলের কারাদণ্ড হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু মোদি সরকারকে স্বৈরাচারী আখ্যা দিলেন সিজেপি নেতা অভিজিৎ দীপকে শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদ্‌যাপনের আহ্বান এমপি ফাহমিদা হকের ঢাকায় ৫ টাকায় পূজার বাজারের আয়োজন করল বিদ্যানন্দ ফাউন্ডেশন ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১,৯৪৩ জন সাবেক এমপি আব্দুল হাইয়ের জানাজায় প্রধানমন্ত্রীর অংশগ্রহণ স্থানীয় সরকার বিভাগের সব ধরনের দরপত্র ও ক্রয়প্রক্রিয়া স্থগিতের নির্দেশ লালমোহনে ইসলামিক ফাউন্ডেশনের শিশু-কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

নওগাঁর মহাদেবপুরে যাত্রীবাহী বাস-পিকআপের সংঘর্ষ,নিহত ২, আহত ১৮

আকাশ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:০৩:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩ ২৮৫ বার পড়া হয়েছে

নওগাঁর মহাদেবপুরে যাত্রীবাহী বাস-পিকআপের সংঘর্ষ,নিহত ২, আহত ১৮

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নওগাঁ জেলার মহাদেবপুরে যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পিকআপের চালক ও বাসের একজন যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন। বৃহস্পতিবার বিকেল ৩টায় মহাদেবপুর-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের উপজেলার ভীমপুর ইউনিয়নের চকগৌরীহাট বাজারের পশ্চিমে বেলঘরিয়া নামক স্থানে এই দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার খাজুর ইউনিয়নের জয়পুর গ্রামের সমসের আলী মন্ডলের ছেলে পিকআপের চালক হারুন অর রশিদ মন্ডল বাঘা (২৬) ও বগুড়া জেলার আদমদীঘি এলাকার মুজিবুর রহমান (৬০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে ঢাকা থেকে ছেড়ে আসা দ্রুতি পরিবহণের একটি যাত্রীবাহী বাস নওগাঁ থেকে মহাদেবপুর আসার পথে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের (বগুড়া-ন-১১-১৫৫৪) সাথে মুখোমুখি সংঘর্ষে পিকআপটি দুমড়ে মুচড়ে যায় ও বাসের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। এতে পিকআপ ভ্যানের চালক ঘটনাস্থলেই নিহত এবং ১৮ জনের বেশি মারাত্মক আহত হন। খবর পেয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদেরকে উদ্ধার করে নওগাঁ আধুনিক জেনারেল হাসপাতালে নেয়ার পথে মুজিবুর রহমানের মৃত্যু হয়। আহত ১৭ জনকে এই হাসপাতালে ভর্তি করানো হয়।

নওগাঁ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রাকিবুল হাসান জানান, আহতদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, পিকআপ ও বাস জব্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নওগাঁর মহাদেবপুরে যাত্রীবাহী বাস-পিকআপের সংঘর্ষ,নিহত ২, আহত ১৮

আপডেট সময় : ১০:০৩:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩