ঢাকা ০৫:২১ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে ভুয়া সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি ৫ জনের কারাদণ্ড সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেফতার রাজধানীতে ৩ দিনে ট্রেনের ধাক্কায় ৪ জনের মৃত্যু টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে গ্রেনেড, গুলি, গাঁজা উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রেমিকাকে ঘুরতে নিয়ে গিয়ে কিশোরীকে গণধর্ষণ প্রেমিক সহ গ্রেফতার-৩ সকাল ৯টায় অফিস, কিন্তু সাড়ে ৯টায়ও খোঁজ নেই অধিকাংশ কর্মকর্তার আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ ঢাকায় আমজাদহাট সোসাইটির ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা ছাগলনাইয়া মানারাত হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যু মুগদায় হানি ট্র্যাপ থেকে কিশোর গ্যাং অপরাধ চক্রের দৌরাত্ম্যের অভিযোগ

কফিন খুলে স্বজনরা দেখলেন, লাশটি পিরোজপুরের রাকিবের নয়

পিরোজপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ১১:৫০:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০২৩ ৩৮৫ বার পড়া হয়েছে

কফিন খুলে স্বজনরা দেখলেন, লাশটি পিরোজপুরের রাকিবের নয়

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত হন কুমিল্লার সাইফুল ইসলাম ও পিরোজপুরে রাকিবুল হাসান। আজ বুধবার তাদের মরদেহ আসে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে।

কিন্তু বিমানবন্দর কর্তৃপক্ষের অবহেলায় সাইফুলের লাশ চলে যায় রাকিবের বাড়িতে। আর রাকিবের লাশ যায় সাইফুলের বাড়িতে। এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

জানা গেছে, পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের চালনা নামাজপুর গ্রামের বাসিন্দা রাকিবুল হাসান (৩০) এবং কুমিল্লার সাইফুল ইসলাম গত ৬ এপ্রিল ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত হন। আজ সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাকিবের মরদেহ ফ্রিজিং গাড়িতে করে গ্রামের বাড়ি পিরোজপুর নিয়ে আসা হয়। সেখানে রাকিবের মরদেহ শেষবারের মতো দেখতে অপেক্ষা করছিলেন আত্মীয়-স্বজনরা। কিন্তু কফিন খোলার পর তারা দেখতে পান, মরদেহটি রাকিবের নয়, অন্য কারও।

তারা খোঁজ নিয়ে জানতে পারেন, রাকিবুল হাসানের সঙ্গে সড়ক দুর্ঘটনায় কুমিল্লার সাইফুল ইসলাম নামের আরেক প্রবাসীর মৃত্যু হয়। একই সময় বিমানযোগে দুজনের মরদেহ দেশে আসে। পরে বিমানবন্দরে আত্মীয়-স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। কিন্তু বাক্সের গায়ে ‘নামের ভুলের কারণে’ রাকিবের লাশ সাইফুলের পরিবারের কাছে এবং সাইফুলের লাশ রাকিবের পরিবারের কাছে চলে যায়।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ জ ম মাসুদুজ্জামান জানান, ঘটনা শোনার পরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরে তাৎক্ষণিকভাবে কুমিল্লার সাইফুলের পরিবারের সঙ্গে যোগাযোগ করে দ্রুত রাকিবের মরদেহ বহনকারী ফ্রিজিং গাড়ি পিরোজপুরে এবং সাইফুলের মরদেহ বহনকারী গাড়ি কুমিল্লায় পাঠানো হয়েছে।

রাকিবের বাবা ও তাদের স্বজনদের অভিযোগ, বিমানবন্দর কর্তৃপক্ষের চরম অবহেলা ও গাফিলতির কারণে রাকিবের পরিবারকে এই হয়রানির শিকার হতে হয়েছে।

রাকিবের স্বজনরা জানান, প্রায় এক বছর আগে রাকিবুল হাসান ওমানে পাড়ি জমান। ছয় মাসের যমজ শিশুসহ তিন মেয়ে রয়েছে তার। আজ বিকেলে আসরের নামাজের পর গ্রামের বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে রাকিবের লাশ দাফন করা হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কফিন খুলে স্বজনরা দেখলেন, লাশটি পিরোজপুরের রাকিবের নয়

আপডেট সময় : ১১:৫০:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০২৩