ঢাকা ০৮:৩০ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আজ আন্তর্জাতিক কন্যাশিশু দিবস: বাল্যবিয়ে রোধে বিশেষ গুরুত্ব ২৫ কোটির বাজেটে ৩৩০ কোটি আয় করে রেকর্ড গড়ল ‘বেথলেহেম কুদুম্বা ইউনিট’ ওমান উপসাগরে বাণিজ্যিক জাহাজ অচল করার দাবি যুক্তরাষ্ট্রের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে নিজের বাল্যবিবাহ রুখে দিল তানিয়া উৎপাদন খরচ ও দরপতনের চাপে ঈশ্বরদীতে শিম চাষ ৩৬ শতাংশ কমেছে ওষুধের দাম সাধারণের নাগালে রাখতে উৎপাদন ব্যয় কমানোর তাগিদ ইউজিসি চেয়ারম্যানের শিক্ষার মানোন্নয়নে ওবিই কারিকুলামের সঠিক বাস্তবায়ন জরুরি: বাউবি উপাচার্য পুরস্কার উৎসর্গ করে রাফীকে মঞ্চে ডাকলেন তমা মির্জা জুয়া খেলার ভিডিও ভাইরাল, সমালোচনায় বুড়িচং বিএনপি নেতা লা লিগায় গেতাফেকে ৩-০ গোলে উড়িয়ে দিল বার্সেলোনা

ফুলবাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩ পরিবারের ৭টি ঘর পুড়ে ছাই

হেলাল উদ্দিন, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি : 
  • আপডেট সময় : ০৫:৫৯:৩২ অপরাহ্ন, সোমবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৩ ৫১৭ বার পড়া হয়েছে

ফুলবাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩ পরিবারের ৭টি ঘর পুড়ে ছাই

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হেলাল উদ্দিন, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি :

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩টি পরিবারের বসত ঘর, রান্নাঘর, গোয়াল ঘর,গরু, আসবাবপত্র, ধানচাল, নগদ টাকাসহ পুড়ে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে ।

সোমবার রাত দেড়টার দিকে উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের রাবাইতারী গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত দেড়টার দিকে ওই গ্রামের ছালে মামুদের ছেলে নাদের আলীর ঘরে হঠাৎ দাউদাউ করে আগুন জ্বলতে শুরু করে।ঘুমন্ত মানুষ জেগে ওঠার আগেই আগুনের লেলিহান শিখায় মুহুর্তের মধ্যে নাদের আলীর ৪টি টিনসেড ঘর, গোয়াল ঘর, রান্না ঘর এবং গোয়ালে রাখা ৩টি গাভী পুড়ে যায়।পরে আগুন পাশ্ববর্তী আব্দুল কাদের ও মজিদুলের ঘরে ছড়িয়ে পড়লে স্থানীয়রা ফুলবাড়ী ফায়ার সার্ভিসে খবর দেয়।

কিন্তু ফায়ার সার্ভিস আসার আগেই আব্দুল কাদেরের ২টি, মজিদুলের ১টি ঘর, আসবাবপত্র, ধানচাল, নগদ টাকা সহ সবকিছু পুড়ে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়। পরে ফুলবাড়ী ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফুলবাড়ী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আহসান হাবীব জানান, গভীর রাতে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে।বতবে আগুন লাগার কারন জানা যায়নি।

ভাঙ্গামোড় ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী শেখ জানান, সর্বনাশী আগুন পরিবার ৩টির সবকিছু শেষ করে দিয়েছে। সকালে ঘটনাস্থল পরিদর্শন করে ইউনিয়ন পরিষদ থেকে প্রাথমিক সহায়তা দেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ফুলবাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩ পরিবারের ৭টি ঘর পুড়ে ছাই

আপডেট সময় : ০৫:৫৯:৩২ অপরাহ্ন, সোমবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৩