ঢাকা ০২:১৯ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তরুণ সমাজকে মাদকের হাত থেকে রক্ষার আহ্বান প্রেসিডেন্টের ২০২৭ সালের পাঠ্যবইয়ে স্বাধীনতার ঘোষণার বর্ণনায় আসছে পরিবর্তন ইউনূসকে হেনস্তা কেবল শুরু, মন্তব্য যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতার টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১৪ ইউনিট দুর্যোগ ঝুঁকিহ্রাসে বিশেষ অবদান, রাষ্ট্রীয় সম্মাননা পেলেন মিরসরাইয়ের উম্মে হাবিবা টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনাল কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট খুলনা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস মহাশূন্যে পৃথিবীর চেয়েও বাসযোগ্য গ্রহ থাকতে পারে, বিজ্ঞানীদের গবেষণা ইরানের বিরুদ্ধে ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, নতুন হুঁশিয়ারি ট্রাম্পের বিহারের গঙ্গায় নৌকাডুবি: শিশুসহ নিহত ১৩

মিরসরাইয়ে বেপরোয়া গতির বাসের চাকায় পিষ্ট হয়ে ১ নারী নিহত

জান্নাতুল ফাহিমা তানহা নিজস্ব প্রতিনিধি:
  • আপডেট সময় : ১২:৪৫:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬ ১৩০ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জান্নাতুল ফাহিমা তানহা,
নিজস্ব প্রতিনিধি:

চট্টগ্রাম জেলা মিরসরাইয়ে বেপরোয়া গতির বাসের চাকায় পিষ্ট হয়ে আজমা বেগম সিরাজী নামে নারী নিহত হয়েছেন।

১৩ মে বুধবার রাত ১০টার দিকে বারইয়ারহাট-খাগড়াছড়ি সড়কের বারইয়ারহাট পৌর বাজারের বিএম হাসপাতালের সামনে এই দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন, জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম।

আজমা বেগম ফেনী পৌর সদরের দক্ষিণ চড়ীপুর এলাকার ইফতেখার আহমদের স্ত্রী, দীর্ঘদিন ধরে স্বামীর সঙ্গে বারইয়ারহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কদমতলা এলাকায় তিনি ভাড়া বাসায় থাকতেন।

সূত্রে জানা গিয়েছে, আজমা বেগম সিরাজী বারইয়ারহাট পৌরসভা এলাকায় ভাড়া বাসায় থাকেন, নতুন বাসায় আসার পর ১৩ মে বুধবার রাতে পুরাতন বাসার প্রতিবেশীদের সঙ্গে দেখা করে বাসায় ফিরছিলেন, বারইয়ারহাট বিএম হাসপাতালের সামনে রাস্তা পারাপারের সময় বেপরোয়া গতির শান্তি পরিবহন বাসের চাকায় পিষ্ট হয়ে সেখানে মারা যান তিনি।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম বলেন, শান্তি পরিবহন বাসের চাকায় পিষ্ট হয়ে আজমা বেগম সিরাজী নামে ১ নারী মৃত্যু হয়, তার মরদেহ উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ঘাতক বাসটি আটক করা হয়েছে, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মিরসরাইয়ে বেপরোয়া গতির বাসের চাকায় পিষ্ট হয়ে ১ নারী নিহত

আপডেট সময় : ১২:৪৫:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬