ঢাকা ০২:১৯ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তরুণ সমাজকে মাদকের হাত থেকে রক্ষার আহ্বান প্রেসিডেন্টের ২০২৭ সালের পাঠ্যবইয়ে স্বাধীনতার ঘোষণার বর্ণনায় আসছে পরিবর্তন ইউনূসকে হেনস্তা কেবল শুরু, মন্তব্য যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতার টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১৪ ইউনিট দুর্যোগ ঝুঁকিহ্রাসে বিশেষ অবদান, রাষ্ট্রীয় সম্মাননা পেলেন মিরসরাইয়ের উম্মে হাবিবা টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনাল কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট খুলনা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস মহাশূন্যে পৃথিবীর চেয়েও বাসযোগ্য গ্রহ থাকতে পারে, বিজ্ঞানীদের গবেষণা ইরানের বিরুদ্ধে ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, নতুন হুঁশিয়ারি ট্রাম্পের বিহারের গঙ্গায় নৌকাডুবি: শিশুসহ নিহত ১৩

কুমিল্লায় মোটরসাইকেল দুর্ঘটনায় ১ যুবক নিহত

মশিউর রহমান, কুমিল্লা জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ১০:৩৬:০৪ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬ ৪৫১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মশিউর রহমান
কুমিল্লা জেলা প্রতিনিধি:

কুমিল্লা জেলা বুড়িচং উপজেলার ইছাপুরা এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় শান্ত ইসলাম নামে ১ যুবকের মৃত্যু হয়েছে।

১০ মে রবিবার দুপুর ২টার দিকে কুমিল্লা-বুড়িচং-ব্রাহ্মণপাড়া আঞ্চলিক সড়কের ইছাপুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে, নিহত শান্ত ইসলাম (২১) হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার লাল মিয়ার ছেলে।

স্থানীয় সুত্রে জানা যায়, বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের খাড়াতাইয়া পশ্চিম পাড়ার লাল মিয়ার ছেলে শান্ত ইসলাম মোটরসাইকেল যোগে কুমিল্লার দিকে যাওয়ার পথে ইছাপুরা মোড়ে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে তার মোটরসাইকেল সড়কের পাশের ১টি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়, এতে তিনি গুরুতর আহত হন, পরে স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শান্ত ইসলামকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা আরো জানান, শান্ত ইসলাম ছোটবেলা থেকেই খাড়াতাইয়ায় তার নানা জায়েদ মিয়ার বাড়িতে বেড়ে ওঠেন, বুড়বুড়িয়া হাজী মার্কেটে তার ১টি চটপটির দোকান ছিল, তার মামার নাম সোলাইমান, তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, তদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে, পরে এবিষয়ে বিস্তারিত গণমাধ্যমেকে জানানো হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কুমিল্লায় মোটরসাইকেল দুর্ঘটনায় ১ যুবক নিহত

আপডেট সময় : ১০:৩৬:০৪ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬