ঢাকা ০৯:৪৭ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশে আইফোন ১৮ সিরিজ আনল গ্যাজেট অ্যান্ড গিয়ার শান্ত-মুশফিকের ফিফটি ও ৩২৯ রানের লিড নিয়ে দিন শেষ করল বাংলাদেশ দিল্লিতে বিমসটেক বৈঠকে যাচ্ছেন না স্বরাষ্ট্রমন্ত্রী, থাকবে সচিবের নেতৃত্বাধীন দল রিয়াদ বিমানবন্দরে ফের শক্তিশালী বিস্ফোরণ, টার্মিনালে আগুন নিরাপত্তার স্বার্থে সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ মক্কা-মদিনার নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করলেন মিজানুর রহমান আজহারী ভৈরবে ট্রাক্টর উল্টে হেলপার কিশোরের মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হুতি হামলায় ২ বাংলাদেশি নিহত, ৪ জন আইসিইউতে রিয়াদে হামলা: ঢাকা থেকে বাতিল ৮ ফ্লাইট, বিমানের সিদ্ধান্ত সোমবার গ্রে ফোনের দাপটে দেশীয় শিল্প ও রাজস্বের বড় ক্ষতি

রাণীনগরে শিশুকে ধর্ষণের অভিযোগে, গ্রেফতার-১

যখন সময় ডেস্ক রিপোর্ট:
  • আপডেট সময় : ১১:৫০:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬ ১০৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যখন সময় ডেস্ক রিপোর্ট:

নওগাঁ জেলা রাণীনগরে চকলেটের প্রলোভন দেখিয়ে বাড়ি ডেকে নিয়ে ১১ বছর বয়সী ১ স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।

গত ২ মে দুপুরে রাণীনগর উপজেলার বিলকৃষ্ণপুর এলাকার ধোপাপাড়ায় এ ঘটনাটি ঘটে।

৭ মে বৃহস্পতিবার রাতে ভুক্তভোগী শিশুর বাবা বাদি হয়ে রানীনগর থানায় ধর্ষণ মামলা দায়ের করলে রাতেই আসামি আব্দুর রাজ্জাক কে (৪০) গ্রেফতার করে পুলিশ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ওই শিশু স্থানীয় ১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪র্থ শ্রেণির ছাত্রী, গত শনিবার স্কুল থেকে দুপুরে টিফিনের বিরতিতে বাড়িতে যায় সে, খাবার খেয়ে আবার স্কুলে ফেরার পথে আব্দুর রাজ্জাক শিশুটিকে চকলেটের প্রলোভন দেখিয়ে বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করে।

ভুক্তভোগীর পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনাটি গত সোমবার জানাজানি হয়, পরে এলাকার কতিপয় মাতব্বররা গ্রাম্য শালিসের মাধ্যমে অর্থের বিনিময়ে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা চালায়, তবে গত ৭ মে বৃহস্পতিবার রাতে পরিবারের পক্ষ থেকে রানীনগর থানায় মামলা দায়ের করা হয়।

রানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া মন্ডল জানান, মামলার প্রেক্ষিতে রাতেই পুলিশ অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করেছে।

৮ মে শুক্রবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়, আর শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য নওগাঁ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাণীনগরে শিশুকে ধর্ষণের অভিযোগে, গ্রেফতার-১

আপডেট সময় : ১১:৫০:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬