ঢাকা ০২:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নীলফামারীর চিলাহাটিতে গড়ে উঠেছে পাখির অভয়ারণ্য ইরানের বিভিন্ন শহরে মার্কিন হামলা, নিহত ৮ ও ক্ষতিগ্রস্ত ৫ সেতু বিশ্বকাপ বিজয়ীদের জন্য ফিফা চালু করছে বিশেষ চ্যাম্পিয়নশিপ রিং সিরিয়ায় মার্কিন কমান্ড সেন্টারে ইরানের আকস্মিক হামলা মার্কিন হামলার পাল্টা জবাব দিল ইরান, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল বন্ধ বন্যায় ঘরহারা দুই বৃদ্ধার আশ্রয় নিয়ে দুশ্চিন্তা সড়ক দুর্ঘটনা রোধে প্রয়োজন মালিক-চালক ও যাত্রীর সম্মিলিত সচেতনতা ২০২৬ বিশ্বকাপের ফাইনালে রেফারি হিসেবে থাকছেন স্লাভকো ভিনচিচ বৃষ্টি ও বন্যার প্রভাবে বাজারে সবজি, মুরগি ও ডিমের দাম চড়া পুঁজিবাজারের উন্নয়নে অংশীজনদের সঙ্গে বিএসইসির মতবিনিময়

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি:
  • আপডেট সময় : ০১:১৮:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬ ১০১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

জান্নাতুল ফাহিমা তানহা,
নিজস্ব প্রতিনিধি:

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় নিখোঁজ হওয়ার ২ দিন পর জোনায়েদ নামের ১৪ বছরের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

২৯ মার্চ রবিবার রাতে উপজেলার বাদে আলীশার কামারপাড়া এলাকায় ১টি ঘাসবাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ, এই ঘটনায় পর পুরো এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে।

২৭ মার্চ শুক্রবার সন্ধ্যা ৭ টার দিকে নিজ বাড়ির সামনে থেকে নিখোঁজ হয়েছিল জোনায়েদ, সে শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও ইউনিয়নের আলীশারকুল গ্রামের বাসিন্দা মো. রমিজ আলীর ছেলে, পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

এ ঘটনায় স্থানীয় বাসিন্দারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

মরদেহ পাওয়ার পর তার বাবা ফেসবুক লাইভে এসে কয়েকজনের নাম উল্লেখ করে এদেরকে গ্রেফতার করে বিচারের আওতায় নিয়ে আসার জন্য প্রশাসনের কাছে দাবী জানান।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০১:১৮:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬