ঢাকা ০১:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহাকাশ থেকে পৃথিবীর বিস্ময়কর ছবি তুললেন নভোচারী জেসিকা মেয়ার ভারতে ১৪ রাজ্যে একযোগে অভিযান, গ্রেপ্তার ২৫৩ সন্দেহভাজন রাজস্ব সম্মেলনে প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান যৌন নিপীড়ন মামলায় ট্রাম্পের আপিল দ্বিতীয়বার খারিজ করল সুপ্রিম কোর্ট চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত জারি করল আবহাওয়া অধিদপ্তর ইরানের সঙ্গে উত্তেজনায় ট্রাম্পের জনপ্রিয়তা কমে ৩৩ শতাংশে সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদকে দেশে ফেরাতে ইন্টারপোলে রেড নোটিশের আবেদন ডেঙ্গু ও হামের দ্বিমুখী আক্রমণে পঙ্গু বাংলাদেশের স্বাস্থ্যসেবা বেগমগঞ্জে গায়ে হলুদে যাওয়ার পথে দুর্বৃত্তের গুলিতে আহত ৫ রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ

কিশোরগঞ্জে নির্জন কুঁড়ে ঘরে কৃষকের মরদেহ উদ্ধার

মোঃ পলাশ সালমান কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ১০:০৩:১৬ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬ ১৩৯ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ পলাশ সালমান
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:

কিশোরগঞ্জ জেলা ইটনা উপজেলার বরইবাড়ি হাওর এলাকার একটি নির্জন কুঁড়েঘর থেকে সালেক মিয়া (৫০) নামে এক জিরাতি কৃষকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

করিমগঞ্জ উপজেলার দেহুন্দা ইউনিয়নের সাকুয়া গ্রামের বাসিন্দা সালেক মিয়ার মরদেহ ২৯ মার্চ রবিবার উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সালেক মিয়া দীর্ঘদিন ধরে ওই এলাকায় অন্যের ধানের জমি জিরাতি হিসেবে একটি কুঁড়ে ঘরে বসবাস করতেন, তার বসত ঘরের আশেপাশে অন্তত এক কিলোমিটারের মধ্যে অন্য কোনো বসত ঘর ছিল না।

ধারণা করা হচ্ছে, ঘটনার এক থেকে দুই দিন আগেই তার মৃত্যু হয়েছে, ৩০ মার্চ সোমবার সকালে এক কৃষক জমিতে ঘাস কাটতে গিয়ে ঘরের দরজার সামনে তাকে উল্টো অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়দের খবর দেন।

পরে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে দেখতে পান, তার হাতে একটি মোবাইল ফোন শক্ত করে ধরা ছিল, স্থানীয় কয়েকজন ওই মোবাইল ফোন থেকে প্রথম সংরক্ষিত নম্বরে কল করে পরিবারের সদস্যদের বিষয়টি জানান।

খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে নিজ গ্রামে নিয়ে আসেন এবং পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করেন।

স্থানীয়দের প্রাথমিক ধারণা, তিনি স্ট্রোকজনিত কারণে মারা যেতে পারেন, মৃত্যুকালে সালেক মিয়া চার সন্তান রেখে গেছেন, তিনি ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি।

তার এই আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কিশোরগঞ্জে নির্জন কুঁড়ে ঘরে কৃষকের মরদেহ উদ্ধার

আপডেট সময় : ১০:০৩:১৬ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬