ঢাকা ০৭:১১ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদকের আস্তানায় অস্ত্র হাতে অভিযান চালালেন প্রতিমন্ত্রী ইশরাক ঢাকার ২৫৭ পূজামণ্ডপে ২৪ ঘণ্টা পুলিশি নিরাপত্তা নিশ্চিত করল ডিএমপি কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট কুড়িগ্রামে ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত পাকিস্তানের বেলুচিস্তানে ৫ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ড: একই পরিবারের ৬ জনসহ নিহত ১০ একদলীয় সংবিধান সংশোধন কমিটি বাতিলের দাবিতে এনসিপির তিন দফা শারদীয় দুর্গাপূজায় বান্দরবানে বিজিবির বিশেষ নিরাপত্তা ও নজরদারি উখিয়ার রিসোর্টে ভয়াবহ আগুনে শিশুসহ ১০ জনের মৃত্যু, একই পরিবারের ৮ মিষ্টির শূন্য আসনের উপ-নির্বাচনে জামানত ২০ হাজার টাকা

মুন্সিগঞ্জ লৌহজংয়ে সেনাবাহিনীর ও যৌথ অভিযানে অস্ত্র ও মাদক উদ্ধার, কুখ্যাত বুলেট গ্রুপের প্রধানসহ গ্রেফতার-২

ফখরুল আলম সাজু
  • আপডেট সময় : ০৯:২৮:১২ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬ ১৯৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফখরুল আলম সাজু

মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলায় সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত একটি যৌথ অভিযানে পিস্তল, গোলাবারুদ, মাদকদ্রব্য ও দেশীয় ধারালো অস্ত্র সহ কুখ্যাত বুলেট গ্রুপের প্রধান সহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

সেনাবাহিনী সূত্রে জানা গিয়েছে, গতকাল রাত আনুমানিক ৪টার দিকে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলায় এই যৌথ অভিযান পরিচালনা করা হয়, অভিযানে কুখ্যাত বুলেট গ্রুপের প্রধান মোঃ নুরুল আমিন (৩৭) ও তার সহযোগী সুকুমার হাওলাদার (৩৮) কে গ্রেফতার করা হয়।

অভিযান চলাকালে তাদের হেফাজত থেকে ১টি পিস্তল, ১টি পিস্তল ম্যাগাজিন, ৪ রাউন্ড পিস্তল অ্যামুনিশন, মাদকদ্রব্য এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত একাধিক দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় অপরাধ মূলক কর্মকাণ্ডে জড়িত ছিল এবং স্থানীয় ভাবে বুলেট গ্রুপ নামে পরিচিত একটি সন্ত্রাসী চক্র পরিচালনা করছিল।

জনসাধারণের জানমাল নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর নেতৃত্বে এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়, একই সঙ্গে যে কোনো অপরাধ মূলক কর্মকাণ্ড সম্পর্কে নিকটস্থ সেনাক্যাম্প অথবা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তথ্য দেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মুন্সিগঞ্জ লৌহজংয়ে সেনাবাহিনীর ও যৌথ অভিযানে অস্ত্র ও মাদক উদ্ধার, কুখ্যাত বুলেট গ্রুপের প্রধানসহ গ্রেফতার-২

আপডেট সময় : ০৯:২৮:১২ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬