ঢাকা ০৬:৩০ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নেত্রকোণায় সোমেশ্বরী নদীতে বালু তুলতে গিয়ে নৌকা ডুবে শ্রমিকের মৃত্যু ৯ নভেম্বর শুরু ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন লংমার্চে বিদ্যুৎ হলে বিএনপিই আগে করত: চিফ হুইপ নূরুল ইসলাম মনি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও রেলপথ নির্মাণে আইনি বাধা কাটল যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ায় বাড়তি সহায়তা প্রত্যাশা বাংলাদেশের শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ রাঙিয়ে বিশ্বরেকর্ড গড়লেন পাকিস্তান অধিনায়ক ফারহান ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯২০ জন জার্মানিতে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগে রোবট ও দুই তরুণ আটক সাতক্ষীরায় হাসপাতালে ঢুকে যুবককে ছিনিয়ে নিয়ে পিটিয়ে হত্যা শিবগঞ্জে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ১, ট্রাক আটক

নরসিংদীতে পিকআপ ভর্তি গাঁজাসহ গ্রেপ্তার-০৩

মো.এমরুল ইসলাম জেলা প্রতিনিধি,নরসিংদী:
  • আপডেট সময় : ০৭:৫৩:২৫ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫ ২২১ বার পড়া হয়েছে

নরসিংদীতে পিকআপ ভর্তি গাঁজাসহ গ্রেপ্তার-০৩

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মো.এমরুল ইসলাম জেলা প্রতিনিধি,নরসিংদী:

নরসিংদীতে পিকআপ ভর্তি ৪৬ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব ১১ এর নরসিংদী ক্যাম্প সদস্যরা।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) নরসিংদী পৌর শহরের শালিধা নতুন বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- বরিশালের মুলাদী থানার খাসেরহাট এলাকার আজিজ ঘরামির ছেলে রাকিব ঘরামি (২৮), ঢাকার দক্ষিণ কেরানিগঞ্জ থানার আগানগর এলাকার আলেক নূর হোসেনের ছেলে মিলন হোসেন (৩১) ও গোপালগঞ্জের কাশিয়ানি এলাকার আলামিন শেখ (২৩)।

র‌্যাব ১১ সিপিএসসি নরসিংদী ক্যাম্প কমান্ডার মেজর সাদমান ইবনে আলম জানান, গোপন তথ্যের ভিত্তিতে শালিধা এলাকায় অভিযান পরিচালনা করেন র‌্যাব সদস্যরা। এসময় ৪৬ কেজি গাঁজাসহ একটি পিকআপ জব্দ ও জড়িত ৩ জনকে গ্রেপ্তার করা হয়। তারা দীর্ঘদিন ধরে পিকআপে করে নরসিংদী জেলার বিভিন্নস্থানে অবৈধ মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। এ ঘটনায় নরসিংদী সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নরসিংদীতে পিকআপ ভর্তি গাঁজাসহ গ্রেপ্তার-০৩

আপডেট সময় : ০৭:৫৩:২৫ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫