ঢাকা ১২:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লোরকা থেকে এভারেট: পাঠজীবন ও লেখার গল্প শোনালেন রেবেকা পেরি সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: আগে না জানানোয় ঢাকার উদ্বেগ যুক্তরাষ্ট্রে ৩ বছর অপেক্ষার পর গ্রিন কার্ড পেলেন অভিনেত্রী মৌসুমী ঋণগ্রস্ত দেশের ৪৭ শতাংশ পরিবার, গ্রামে আর্থিক চাপ সবচেয়ে বেশি ইশরাকের পিস্তল উঁচানোর দৃশ্য ত্রাসের রাজত্বের বহিঃপ্রকাশ: জামায়াত সিভিতে জালিয়াতির অভিযোগে পুতুলের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দুদকের ভোলায় জুয়ার আসরে ডিবি পুলিশের অভিযান, ছাত্র সমাজ নেতাসহ গ্রেপ্তার ৭ শেরেবাংলা নগরে সরছে সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন পেল প্রস্তাব প্রধানমন্ত্রী ৭টি সেনা ইউনিটকে জাতীয় পতাকা দিলেন সাভার সেনানিবাসে লিডসের মাঠে ড্র, টানা ছয় ম্যাচে জয়হীন ম্যানচেস্টার ইউনাইটেড

ঘোড়াঘাটে ছাত্রলীগ নেতা শ্যাম গ্রেপ্তার

ফাহিম হোসেন রিজু ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:
  • আপডেট সময় : ১০:০২:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫ ২০৭ বার পড়া হয়েছে

ঘোড়াঘাটে ছাত্রলীগ নেতা শ্যাম গ্রেপ্তার

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফাহিম হোসেন রিজু ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুর ঘোড়াঘাট উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শাহাজাহান আলী শ্যামকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় পৌরশহরের গাইবান্ধা মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নিষিদ্ধ সংগঠনের নেতা শাহাজাহান আলী শ্যামের বিরুদ্ধে আন্দোলনকারীদের ওপর হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও পেট্রলবোমা হামলার ঘটনা ঘটানোর অভিযোগ আছে। এ ঘটনায় হওয়া মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

ঘোড়াঘাট থানার ওসি নাজমুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, গত বছরের ৪ আগস্ট পৌরশহরের বাসস্ট্যান্ডে ছাত্র-জনতার শান্তিপূর্ণ সমাবেশে অস্ত্র নিয়ে হামলা চালায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ সময় যানবাহন ভাঙচুর, মোটরসাইকেল ও দোকানে অগ্নিসংযোগ করা হয়। এ ছাড়া আতঙ্ক সৃষ্টি করার জন্য কয়েকটি পেট্রলবোমার বিস্ফোরণ ঘটানো হয়। এ হামলায় বেশ কয়েকজন গুরুতর আহত হয়। গত বছরের ২৪ আগস্ট থানায় ৪০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আর ৭০-৮০ জনকে আসামি করে একটি মামলা করা হয়। এ মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও বলেন, বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) আসামিকে আদালতে সোপর্দ করা হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঘোড়াঘাটে ছাত্রলীগ নেতা শ্যাম গ্রেপ্তার

আপডেট সময় : ১০:০২:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫