ঢাকা ০৬:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লালমনিরহাটে ভারত গজলডোবা ব্যারাজের ৪০টি গেট খুলে দেওয়ায় বন্যা পরিস্থিতির সৃষ্টি কুমিল্লায় স্কুল ছাত্র গুলিবিদ্ধের ঘটনায় বিদেশি পিস্তল ও গুলি সহ গ্রেফতার-৪ ফতুল্লা উত্তর দেলপাড়ায় স্ত্রী ধারালো অস্ত্র দিয়ে স্বামীকে নির্মম হত্যা ঘাতক স্ত্রী গ্রেফতার অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ড তদন্তের দাবি সংসদে, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী চট্টগ্রামে ব্যাংকের ১৭ লক্ষ টাকা চুরির রহস্য উদ্ঘাটন নিরাপত্তা প্রহরী রংপুর থেকে গ্রেফতার কক্সবাজার ইয়াবা সহ আটক ১ ভোলায় ফুটপাতের পাগলী মা হলেও বাবা হলোনা কেউ নবীনগরে গাঁজা সহ আটক-১ দুধকুমার নদের পানি বিপৎসীমার ২৩ সেন্টিমিটার ওপরে

স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র ‘আমাদের ছোট রাসেল সোনা’র প্রদর্শনী অনুষ্ঠিত

মারুফ সরকার, স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময় : ০৪:৫৬:১৩ অপরাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০২৩ ২৪৩ বার পড়া হয়েছে

স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র ‘আমাদের ছোট রাসেল সোনা’র প্রদর্শনী অনুষ্ঠিত

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

মারুফ সরকার, স্টাফ রিপোর্টারঃ  শেখ রাসেল দিবস উপলক্ষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে মোবাইল গেইম ও অ্যাপ্লিকেশন এর দক্ষতা উন্নয়ন প্রকল্পের মাধ্যমে নির্মিত থ্রিডি অ্যানিমেটেড স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র ‘আমাদের ছোট রাসেল সোনা’র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ অক্টোবর) দুপুর তিনটায় বঙ্গবন্ধু সামরিক যাদুঘরের স্টার সিনেপ্লেক্সে এ প্রদর্শনী শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

আয়োজনের সঙ্গে সংশ্লিষ্টরা জানান, এটি একটি ‘ঐতিহাসিক’ কাজ। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বই ‘আমাদের ছোট রাসেল সোনা’ থেকে ধারণা নিয়ে তারা চলচ্চিত্রটি নির্মাণ করেছেন। এটি প্রধানমন্ত্রীর স্মৃতিকথা থেকে নিয়ে নিপুণভাবে সাজানো। শিশু-কিশোরসহ যেকোনো বয়সের দর্শককে মুগ্ধ করবে এই চলচ্চিত্র। উপযুক্ত পৃষ্ঠপোষকতা পেলে এর মাধ্যমে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাও অর্জন করা সম্ভব।

তারা জানান, একটি বিশেষ শিশুর চোখ থেকে দেখা একটি পিরিয়ড ড্রামা, যা এই দেশের ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী পরিবারের একটি মর্মান্তিক ইতিহাস থেকে নেওয়া। আন্তর্জাতিকভাবে প্রশংসিত গল্প বলার কৌশল এবং স্ক্রিপ্ট ব্যবহার করে এটি নির্মাণ করা হয়েছে বলে জানান।

অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মো. সামসুল আরেফিন, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের মহাসচিব কে এম শহিদ উল্যা, উপদেষ্টা সিরাজুল ইসলাম মোল্লা, উপদেষ্টা তরফদার মো. রুহুল আমিন, উপদেষ্টা ব্যরিস্টার মো. মেহেদী হাসান চৌধুরী এবং সাংগঠনিক সচিব ফরিদ উদ্দিন আহম্মদ রতন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. মোস্তফা কামাল।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র ‘আমাদের ছোট রাসেল সোনা’র প্রদর্শনী অনুষ্ঠিত

আপডেট সময় : ০৪:৫৬:১৩ অপরাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০২৩