ঢাকা ০৯:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনে অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে ইসি অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ ঝিনাইদহে পুকুরে ডুবে সপ্তম শ্রেণির ছাত্রের মৃত্যু অনারারি ডক্টরেট পেলেন বলিউড অভিনেত্রী রানী মুখার্জি প্রাণ গ্রুপে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে চাকরির সুযোগ দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় শিশুসহ ১১ জনের প্রাণহানি হাসিনাকে ‘অমূল্য সম্পদ’ বলা চসিক সচিবের অডিও ফাঁস কিশোরগঞ্জে ইমাম ও পুরোহিতদের সম্মানি ভাতা কার্যক্রম উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী কিশোরগঞ্জের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইনিংস ব্যবধানে হার এড়ালো অস্ট্রেলিয়া, লিড মাত্র ১৫ রানের

বিমানের ধ্বংসস্তূপের ভেতর থেকে অলৌকিকভাবে বেঁচে ফিরলেন বিশোয়াস রমেশ

মোঃ মকবুলার রহমান নীলফামারী জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:৫৫:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫ ২৩২ বার পড়া হয়েছে

বিমানের ধ্বংসস্তূপের ভেতর থেকে অলৌকিকভাবে বেঁচে ফিরলেন বিশোয়াস রমেশ

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ মকবুলার রহমান নীলফামারী জেলা প্রতিনিধ

২৪১ জন যাত্রীর প্রাণহানির মর্মান্তিক এয়ার ইন্ডিয়া দুর্ঘটনায় অলৌকিকভাবে বেঁচে গেছেন ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক বিশোয়াস কুমার রমেশ। লন্ডনগামী বোয়িং ৭৮৭ বিমানের ১১এ আসনে থাকা এই যাত্রীর বেঁচে ফেরার কাহিনি যেন সিনেমার চিত্রনাট্যকেও হার মানায়।

ভারতের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ডিডি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “আমি ভাবতেই পারিনি আমি বেঁচে আছি। মনে হচ্ছিল মৃত্যু একদম সামনে। চোখ মেলতেই দেখি চারপাশ ধোঁয়ায় ঢেকে আছে।”

তিনি জানান, বিমানের যে অংশে তিনি ছিলেন, সেটি হস্টেল ভবনের সঙ্গে সংঘর্ষে ক্ষতিগ্রস্ত হয়নি। “আমার দরজাটা একদম ভেঙে পড়েছিল। একটা ফাঁকা জায়গা দেখে আমি সেখান দিয়েই হামাগুড়ি দিয়ে বের হই,” বলেন তিনি। সিটবেল্ট খুলে বিমানের গায়ে আগুন ছড়িয়ে পড়ার আগেই বের হয়ে আসতে পেরেছিলেন রমেশ

বিমানের ক্রু ও সহযাত্রীদের করুণ মৃত্যুও দেখেছেন নিজের চোখে। তার বাঁ হাত পুড়ে গেলেও প্রাণে বেঁচে যাওয়াটাকেই ঈশ্বরের কৃপা বলে মনে করেন তিনি। দুর্ঘটনার পর রক্তাক্ত ও আহত রমেশের হেঁটে যাওয়ার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে, যা অল্প সময়েই ভাইরাল হয়।

ঘটনার পরপরই তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। শুক্রবার সকালে আহমেদাবাদের সিভিল হাসপাতালে গিয়ে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে তার সঙ্গে দেখা করেন এবং চিকিৎসার খোঁজ-খবর নেন।

বিশ্ববাসীর কাছে মি. রমেশ এখন কেবল একজন দুর্ঘটনাবিজয়ী নন—তিনি জীবনের প্রতি নতুন করে আস্থার এক নিখাদ প্রতীক।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিমানের ধ্বংসস্তূপের ভেতর থেকে অলৌকিকভাবে বেঁচে ফিরলেন বিশোয়াস রমেশ

আপডেট সময় : ০৭:৫৫:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫