ঢাকা ০৭:৫১ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারীপুরে ৬ বছরের মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণের অভিযোগ নোয়াখালী বেগমগন্জ-৩ আসনের বিএনপি পার্থী নির্বাচনী কমিটির সভায় হামলা ভাংচুর ফুলবাড়ীতে উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত সাবেক রেলমন্ত্রী জিল্লুল হাকিমের ছেলেসহ ২৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রাজবাড়ীতে মুক্তিযোদ্ধাদের কবরস্থানে সীমানার বাঁশের বেড়ায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা ফুলগাজীর আমজাদহাট থেকে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক বিএনপি মনোনীত প্রার্থী সরদার সাখাওয়াত হোসেন এর সাথে মনোহরদী উপজেলা প্রেসক্লাবের শুভেচ্ছা বিনিময় মুত্তাকী কল্যাণ সংস্থার উদ্যোগে অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার রক্ত দিয়ে ফেরার পথে সড়কে প্রাণ গেলো রাজবাড়ী জেলার বালিয়াকান্দি রবিউলের

জাপানে প্রধান উপদেষ্টা ইউনূসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, ছয়টি সমঝোতা স্মারক সই

মোঃ মকবুলার রহমান নীলফামারী জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:১৫:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫ ১১৬ বার পড়া হয়েছে

জাপানে প্রধান উপদেষ্টা ইউনূসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, ছয়টি সমঝোতা স্মারক সই

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ মকবুলার রহমান নীলফামারী জেলা প্রতিনিধি

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে জাপানেপ্রধানমন্ত্রী শিগেরু ইশিবারের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে জাপানেপ্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের আগে ড. ইউনূসকে দেওয়া হয় আনুষ্ঠানিক গার্ড অব অনার।

বৈঠকে দুই দেশের মধ্যে ছয়টি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই সমঝোতার আওতায় জাপান বাংলাদেশকে মোট ১.০৬৩ বিলিয়ন মার্কিন ডলার সহায়তা দেবে।

এই সহায়তার মধ্যে ৪১৮ মিলিয়ন ডলার থাকবে অর্থনৈতিক সংস্কার ও জলবায়ু স্থিতিস্থাপকতা বৃদ্ধির লক্ষ্যে উন্নয়ন নীতি ঋণ হিসেবে। এছাড়া, জয়দেবপুর-ঈশ্বরদী রুটকে ডুয়েল-গেজ ডাবল লাইনে উন্নীত করতে ৬৪১ মিলিয়ন ডলার সহায়তা দেওয়া হবে। উচ্চশিক্ষার জন্য বৃত্তি খাতে অনুদান হিসেবে আরও ৪.২ মিলিয়ন ডলার বরাদ্দ দেওয়া হবে।

এ সফরের অংশ হিসেবে আজ ড. ইউনূস জাপানের ব্যবসায়ী প্রতিনিধি সংগঠন জেটরোর সঙ্গে বৈঠকে বসবেন। এতে বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা ও জাপানি বিনিয়োগকারীদের ভূমিকা নিয়ে আলোচনা হবে।

সন্ধ্যা সাড়ে ৬টায় ড. ইউনূসকে জাপানের খ্যাতনামা শোকা ইউনিভার্সিটি থেকে ‘প্রধান অনারারি ডক্টরেট’ ডিগ্রি প্রদান করা হবে। এ ছাড়া তিনি টোকিওস্থ বাংলাদেশ দূতাবাস আয়োজিত এক অনুষ্ঠানে জাপান প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সঙ্গেও মতবিনিময় করবেন।

এর আগে গত ১৫ মে ঢাকা-টোকিওর মধ্যে ফরেন অফিস কনসালটেশন (এফওসি) বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে ড. ইউনূসের জাপান সফরকে বিশেষ গুরুত্ব দিয়ে আলোচনায় রাখা হয়। বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্বাঞ্চল বিষয়ক সচিব ড. মো. নজরুল ইসলাম এবং জাপানের পক্ষে দেশটির সিনিয়র উপমন্ত্রী আকাহোরি তাকেশি।

চার দিনের সফর শেষে প্রধান উপদেষ্টা আগামী ৩১ মে ঢাকায় প্রত্যাবর্তন করবেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জাপানে প্রধান উপদেষ্টা ইউনূসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, ছয়টি সমঝোতা স্মারক সই

আপডেট সময় : ১০:১৫:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫