সংবাদ শিরোনাম :
ইশরাকের মেয়র পদে শপথে বাধা নেই: হাইকোর্টে রিট খারিজ
মোঃ মকবুলার রহমান নীলফামারী জেলা প্রতিনিধি:
- আপডেট সময় : ০৯:১২:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫ ১৩০ বার পড়া হয়েছে

মোঃ মকবুলার রহমান নীলফামারী জেলা প্রতিনিধি:
বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে ঘোষণা করে নির্বাচন কমিশনের (ইসি) জারি করা প্রজ্ঞাপন স্থগিতের আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার বিচারপতি আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতের আদেশের পর ইশরাক হোসেনের আইনজীবী ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন সাংবাদিকদের জানান, এখন আর ইশরাকের শপথ গ্রহণে কোনো আইনি বাধা নেই।
তিনি বলেন, ‘যদি শপথ গ্রহণে বিলম্ব বা অবহেলা করা হয়, তবে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করা হবে।’



















