ঢাকা ০৪:০৯ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পরশুরামে বিএনপি নেতার অ্যাম্বুলেন্সে মিললো ১১৭ বোতল ভারতীয় মদ সহ গ্রেফতার-২ ব্রাহ্মণপাড়া থানা পুলিশের অভিযানে ইয়াবা সহ আটক-৫ স্বরাষ্ট্রমন্ত্রীর হাত থেকে সম্মাননা পদক পেলেন আদাবর থানার ওসি জাহিদ ইসলাম রামপুরায় শীর্ষ সন্ত্রাসী কাইল্লা পলাশ গুলিবিদ্ধ ১ সপ্তাহের পর মারা গিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া ইয়াবা সহ নারী মাদক কারবারি গ্রেফতার রংপুরে নিয়োগ পরীক্ষায় জালিয়াতি ও প্রক্সি চক্রের ৬ জন সদস্য আটক করেছেন মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ রাজশাহীতে বিদ্যুতের খুঁটিতে উঠে চুরির সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত-১ পরীমনির কাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতা মূলক অবসরে পাঠিয়েছে সরকার চৌদ্দগ্রামে দাড়িয়ে থাকা ট্রাকের পিছনে বাসের ধাক্কায় নিহত-১, আহত-৫ নরসিংদীতে মোবাইল কোর্টের সাঁড়াশি অভিযান অসামাজিক কার্যকলাপের অভিযোগে প্রতিষ্ঠান জরিমানা ও সিলগালা

ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজের উপর হামলায় ৭জন গ্রেফতার।

ফখরুল আলম সাজু ক্রাইম রিপোর্টার ঢাকা:
  • আপডেট সময় : ০৫:৪০:০৪ পূর্বাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫ ২১২ বার পড়া হয়েছে

ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজের উপর হামলায় ৭জন গ্রেফতার।

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

ফখরুল আলম সাজু ক্রাইম রিপোর্টার ঢাকা:

রাজধানীর ঢাকার শাহআলীতে পূর্বশক্রতার জের ধরে মারামারির ঘটনায় ৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবি মিরপুর বিভাগ।

গ্রেফতারকৃতরা হলেন, থানার ছাত্রলীগের সহ-সভাপতি শান্ত ইসলাম, বিশিষ্ট মাদক ব্যবসায়ী ফতে দুলালের ছেলে ও শাহ আলী থানার যুবলীগের নেতা সিজয় আহমেদ ওরফে রমজান আলি মোঃ আলম, কিশোর গ্যাং লিডার রবিউল ইসলাম রুবেল ওরফে ডুক্কু রুবেল, মোঃ ইয়াকুব আলী, মোঃ আমিনুল ইসলাম, মোঃ সোহেল, বৃহস্পতিবার রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

ডিবি মিরপুর বিভাগ সূত্রে জানা যায়, মামলার বাদী মোঃ জহিরুল ইসলাম শাহআলী থানা যুবদলের সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক। গত ১৪ এপ্রিল ২০২৫ যুবদল কর্মী রাব্বি খান সঙ্গীয় লোকজন সহ ছাত্র জনতা হত্যায় অভিযুক্ত যুবলীগের ৯৩ নং ওয়ার্ডের ইউনিট সভাপতি শরিফকে আটক করে।

বিষয়টি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানালে আইন শৃঙ্খলা বাহিনী সেখানে পৌঁছার আগে আসামি রফিকুল ইসলাম বগা বাবু তার অনুসারীদের নিয়ে শরিফকে জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায়।

এই নিয়ে রফিকুল ইসলামের সাথে বাদীর কথা কাটাকাটি হয়, এরই সূত্র ধরে গত ১৫ এপ্রিল ২০২৫ ইং রাত আনুমানিক ১০:৫০ ঘটিকায় শাহআলী থানাধীন ঈদগাহ মাঠে সংলগ্ন ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজের অফিসে এসে গ্রেফতারকৃরাসহ অজ্ঞাতনামা আসামিরা বাদী মোঃ জহিরুল ইসলামকে জোরপূর্বক উঠিয়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু অফিসের লোকজন বাধা দেয়ায় তাকে নিতে পারেনি, পরে গ্রেফতারকৃত আসামিরাসহ অজ্ঞাতানামা ১৫/২০ জন দেশীয় অস্ত্র, লাঠিসোটা, চাপাতি, রামদা, আগ্নেয়াস্ত্র সহ বেআইনী জনতাবদ্ধে অতর্কিতভাবে অফিসের সামনে পাকা রাস্তায় তাদের ওপর হামলা করে।

আসামি রবিউল ইসলাম রুবেল বাদীকে এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে শরীরের বিভিন্ন স্থানে নীলা ফুলা জখম করে, আসামি রফিকুল ইসলাম মনির হোসেনকে হত্যার উদ্দেশে কোপ দিয়ে বাম হাতের কনুইতে গুরুতর রক্তাক্ত জখম করে।

আসামি ইয়াকুব হাতে থাকা চাপাতি দিয়ে বিল্লাল হোসেনকে বাম কানের পিছনে এবং বাম হাতের বাহুতে কোপ দিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে, আসামি রবিউল ইসলাম রুবেল হাতে থাকা চাপাতি দিয়ে আক্তারকে শরীরের বিভিন্ন স্থানে কোপ দিয়ে রক্তাক্ত জখম করে, তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে তারা বিভিন্ন প্রকার ভীতি প্রদর্শন করে এবং আসামি ইয়াকুব তাদের দিকে ককটেল ছুড়ে স্থান ত্যাগ করে।

হামলার এ ঘটনায় বাদী মোঃ জহিরুল ইসলামের অভিযোগের প্রেক্ষিতে শাহআলী থানায় ১টি মামলা করা হয়, ডিবি সূত্রে আরও জানা যায়, মামলাটি রুজুর পর ডিবির ১টি চৌকস টিম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১৭ এপ্রিল বৃহস্পতিবার রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা পূর্বশক্রতার জের ধরে মারামারির ঘটনায় জড়িয়েছে মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে, ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজের উপর হামলায় ৭জন গ্রেফতার।

আপডেট সময় : ০৫:৪০:০৪ পূর্বাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫