ঢাকা ০৩:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খুলনায় নিজ রাইফেলের গুলিতে পুলিশ সদস্যের আত্মহত্যা বৈশাখের ঝড় ও বজ্রপাতে ফসলের ব্যাপক ক্ষয়-ক্ষতির আশংকা কৃষি জমির টপসয়েল কাটা বাধা দিলেন ইউপি সদস্য রহিম উল্লাহ আমজাদহাটে জনমনে স্বস্তি সুনামগঞ্জে পৃথক বজ্রপাতে ধর্মপাশা, তাহিরপুর, জামালগঞ্জ ও দিরাইয়ে ৫ জনের মৃত্যু কিশোরগঞ্জ টানা ৭২ ঘণ্টা বিদ্যুৎ না থাকায় ভোগান্তিতে এলাকাবাসী মিঠাপুকুরে বজ্রপাতে ২ জন নিহত, শিশু সহ আহত ১০ ঝালকাঠিতে বিএনপি সভাপতির বিরুদ্ধে মানহানির অভিযোগে সংবাদ সম্মেলন পীরগঞ্জে কালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাসন্তী রানী রায় দিনের বেলায় বিদ্যুৎ জালিয়ে বিদ্যুতের অপচয় বাজারে ঢুকলেই দাম বাড়ার ধাক্কা, আর সেই ধাক্কা সামলাতেই হিমশিম নিম্ন ও মধ্যবিত্তরা মিঠাপুকুরে শাহ আমানত পাম্পে তেল বিতরণে স্বজনপ্রীতির অভিযোগ, দায়িত্ব পালনে গিয়ে সাংবাদিক হেনস্তা

জামালপুরে চিহ্নিত চার টিকেট কালোবাজারি আটক

মোঃ কবির হোসেন জামালপুর।
  • আপডেট সময় : ০৫:৪৮:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ জানুয়ারী ২০২৩ ৫৭১ বার পড়া হয়েছে

জামালপুরে চিহ্নিত চার টিকেট কালোবাজারি আটক

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

জামালপুর সদরে চিহ্নিত চার টিকেট কালোবাজারিকে আটক করেছে র‍্যাব। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে বিভিন্ন ট্রেনের ৩৩টি টিকেট। রেলওয়ে জংশন এলাকা থেকে আটকের পর তাদেরকে সদর থানায় সোপর্দ করা হয়েছে।
ওই চার টিকেট কালোবাজারি হলো পৌরসভার শাহপুর এলাকার মৃত আমির হোসেনের ছেলে ইয়াছিন (৩৫), মৃত আজিজুল হকের ছেলে জামাল (৩৬), মৃত ননী মিয়ার ছেলে উজ্জ্বল মিয়া (৪৩) ও আরব আলীর ছেলে লিটন মিয়া (৪০)।
মঙ্গলবার (৩১ জানুয়ারি) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‍্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান।
তিনি আরও জানান, সোমবার (৩০ জানুয়ারি) রাত পৌনে ৮টার দিকে জামালপুর রেলওয়ে জংশন এলাকায় সেলিমের চায়ের দোকানের সামনে অভিযান চালায় র‍্যাব। এ সময় বিভিন্ন ট্রেনের ৩৩টি টিকেট উদ্ধারসহ ওই চার কালোবাজারিকে আটক করা হয়। উদ্ধারকৃত টিকেটের দাম আট হাজার সাতশ আটাত্তর টাকা। এছাড়া তাদের কাছ থেকে সিমসহ একটি মোবাইল সেট ও নগদ তেরো হাজার টাকা জব্দ করা হয়।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ ইমন জানান, থানায় সোপর্দ করা চার টিকেট কালোবাজারির বিরুদ্ধে মামলা করেছে র‍্যাব। তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জামালপুরে চিহ্নিত চার টিকেট কালোবাজারি আটক

আপডেট সময় : ০৫:৪৮:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ জানুয়ারী ২০২৩