ঢাকা ০৭:০১ পূর্বাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পৌরসভা মেয়র ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী হতে হলে দলীয় পদ ছাড়তে হবে রাঙ্গামাটিতে পুলিশের ঝুলন্ত মরদেহ উদ্ধার চট্টগ্রাম জেলা পুলিশ নারী কল্যাণ সমিতির নবাগত সভানেত্রী পরিচিতি সভা আওয়ামিলীগের সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ আর নেই ঢাকা উত্তর এর ডিবির বিশেষ অভিযানে ইয়াবা সহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার জোরারগঞ্জ পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা সহ মাদক কারবারি গ্রেফতার সাভারে আন্তঃজেলা গাড়ি চোর চক্রের সদস্য গ্রেফতার কুমিল্লা সীমান্তে বিজিবির কড়া নজরদারি কোটি টাকার মালামাল জব্দ কিশোরগঞ্জ কটিয়াদীতে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষ, বনগ্রামে উত্তেজনা ও থমথমে পরিস্থিতি ব্রাক্ষ্মণবাড়িয়া দুই পক্ষের সংঘর্ষে ব্যাপক দোকানপাট লুটপাট ও আহত-৫০

ঝালকাঠিতে বিএনপি সভাপতির বিরুদ্ধে মানহানির অভিযোগে সংবাদ সম্মেলন

যখন সময় ডেস্ক রিপোর্ট:
  • আপডেট সময় : ০৮:২৭:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ ৮৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

সময় ডেস্ক রিপোর্ট:

ঝালকাঠি সদর উপজেলার ১নং গাভা রামচন্দ্রপুর ইউনিয়ন বিএনপি সভাপতি অধ্যাপক রিয়াছুল আমীন জামাল সিকদারের বিরুদ্ধে মানহানির ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

১৮ এপ্রিল শনিবার দুপুরে কলেজ মোড়স্থ বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন তিনি।

লিখিত বক্তব্যে রিয়াছুল আমীন জামাল সিকদার অভিযোগ করেন, গাভা রামচন্দ্রপুর ইউনিয়ন বিএনপির বহিষ্কৃত সাধারণ সম্পাদক শরীফ সুমন দলীয় কর্মকাণ্ডের সূত্রে তার বাসায় যাতায়াত করতেন।

একপর্যায়ে তার স্ত্রী নিশাত জাহান ছবির সঙ্গে সুমনের ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে বলে তিনি দাবি করেন, বিষয়টি পরিবারের সদস্যদের সন্দেহের কারণ হয়ে দাঁড়ায় এবং পরবর্তীতে তা আরও গভীর সম্পর্কে রূপ নেয়।

তিনি আরও বলেন, বিভিন্ন সময় সুমন তার স্ত্রীকে নিয়ে বাইরে যেতেন এবং কয়েকদিন পর বাড়িতে ফিরতেন, এভাবে প্রায় এক বছর ধরে তার স্ত্রী স্বেচ্ছাচারী জীবনযাপন করেন বলে তিনি অভিযোগ করেন।

সর্বশেষ রমজানের কয়েকদিন আগে তিনি বাসায় না থাকা কালে তার স্ত্রী নগদ অর্থ, স্বর্ণালংকার, প্রয়োজনীয় কাগজপত্র সহ বাড়ি থেকে চলে যান।

এ ঘটনায় তিনি ১৫ এপ্রিল ঝালকাঠি জেলা লিগ্যাল এইড অফিসে অভিযোগ দায়ের করেন, নোটিশে সাড়া না পাওয়ায় ইসলামী শরীয়ত অনুযায়ী স্ত্রীকে তালাক দেন বলেও জানান তিনি।

রিয়াছুল আমীন জামাল সিকদার দাবি করেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গ, চাঁদাবাজি ও সংগঠন বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে বহিষ্কৃত হওয়ার পর শরীফ সুমন তার বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন, তার স্ত্রীকে প্ররোচিত করে মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়িয়ে তাকে রাজনৈতিক ভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি, এ ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।

তবে অভিযোগ অস্বীকার করে শরীফ সুমন বলেন, তার বিরুদ্ধে আনীত অভিযোগ সঠিক নয়।

অন্যদিকে নিশাত জাহান ছবি জানান, তিনিও তার সন্তানের বিষয় সহ বিভিন্ন অভিযোগ তুলে ধরে আলাদা ভাবে সংবাদ সম্মেলন করেছেন এবং নিজের বক্তব্য সাংবাদিকদের সামনে তুলে ধরেছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঝালকাঠিতে বিএনপি সভাপতির বিরুদ্ধে মানহানির অভিযোগে সংবাদ সম্মেলন

আপডেট সময় : ০৮:২৭:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬