কুমিল্লা সীমান্তে বিজিবির কড়া নজরদারি কোটি টাকার মালামাল জব্দ
- আপডেট সময় : ১১:২৫:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬ ২২ বার পড়া হয়েছে

মশিউর রহমান,
কুমিল্লা জেলা প্রতিনিধি:
কুমিল্লা জেলা ব্যাটালিয়ন ১০ বিজিবি সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযানে ৩১ হাজার ৫০০ পিস টাপেন্টাডল ট্যাবলেট এবং বিপুল পরিমাণ ভারতীয় পুরাতন মোবাইল জব্দ করেছে।
বিজিবি সূত্রে জানা যায়, ১ জুন সোমবার মধ্যে রাত ২টার দিকে কুমিল্লার বিবির বাজার বিওপির গোলাবাড়ী পোস্টের ১টি টহলদল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে, এ সময় সীমান্ত থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গোলাবাড়ী এলাকায় মালিক বিহীন অবস্থায় এসব মাদক ও চোরাচালানি পণ্য উদ্ধার করা হয়।
জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ৩১ হাজার ৫০০ পিস টাপেন্টাডল ট্যাবলেট এবং বিপুল পরিমাণ ভারতীয় পুরাতন মোবাইল ফোন, উদ্ধারকৃত এসব পণ্যের বাজার মূল্য ১ কোটি ১৩ লাখ ৮০ হাজার ৫০০ টাকা।
বিজিবি আরো জানান, সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে, জব্দকৃত মালামাল বিধি মোতাবেক কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া অথবা প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে ধ্বংস করা হবে।
সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এমন অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

























