রাঙ্গামাটিতে পুলিশের বিশেষ অভিযানে হত্যা মামলার আসামি সহ গ্রেফতার-৪
- আপডেট সময় : ০৯:১১:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬ ২৪ বার পড়া হয়েছে

জান্নাতুল ফাহিমা তানহা,
নিজস্ব প্রতিনিধি:
রাঙ্গামাটি জেলা শহরের সমতা ঘাট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে হত্যা মামলার ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামি সহ ৪ জনকে গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ, গ্রেফতারকৃতদের মধ্যে মাদক কারবারি ও রয়েছে।
২৯ মে শুক্রবার তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানান, রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম এর নির্দেশনায় কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জসীম উদ্দীনের নেতৃত্বে পুলিশের ১টি আভিযানিক দল পৌরসভার সমতা ঘাট এলাকায় এই অভিযান পরিচালনা করে।
গ্রেফতারকৃতরা হলেন,শেরপুরের নালিতাবাড়ির মায়াঘাসি গ্রামের মৃত আফাজ উদ্দিনের ছেলে শাহজাহান (৩৫), নেত্রকোনার দুর্গাপুরের আরাপাড়া গ্রামের মৃত ফজলুল হক মিয়ার ছেলে রাজ্জাক (৪৪), রাঙ্গামাটির লংগদুর রাজনগর গ্রামের মোঃ আজিজুলের ছেলে মোঃ দিদার হোসেন (২৮) এবং শেরপুরের নালিতাবাড়ির শালমারা গ্রামের আজাহার আলীর ছেলে সুরুজ আলী (২৮) তারা সবাই দীর্ঘদিন ধরে রাঙ্গামাটি শহরের বিভিন্ন এলাকায় ভাড়াটিয়া ও শ্রমিক হিসেবে আত্মগোপনে ছিলেন।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জসীম উদ্দীন জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে হত্যা মামলা সহ নিয়মিত ওয়ারেন্ট রয়েছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ পূর্বক বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে।
রাঙ্গামাটি জেলা জুড়ে অপরাধ ও মাদক নির্মূলে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।




























