ঢাকা ১১:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ১১৬ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ২৪ দিনেও গ্রেফতার হয়নি সাংবাদিক রফিকের পিতা হত্যা মামলার আসামিরা, পরিবারের ক্ষোভ নাজিরহাট এলাকায় যৌথ অভিযানে বালুমহলে জরিমানা আদায় রূপগঞ্জ উপজেলা জামায়াতের ইউনিট সভাপতি সম্মেলন অনুষ্ঠিত “বৈষম্যহীন মানবিক কল্যাণ রাষ্ট্র গঠনে ইসলামি আদর্শের বিকল্প নেই” মিরসরাইয়ে বেপরোয়া গতির বাসের চাকায় পিষ্ট হয়ে ১ নারী নিহত ফেনীতে কিস্তির টাকার জন্য প্রবাসীর স্ত্রীকে হত্যায় রাজমিস্ত্রী গ্রেফতার কুমিল্লায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন বেরোবির নতুন উপাচার্য নিয়োগ টঙ্গীতে নিজস্ব নির্মাণাধীন ভবন থেকে যুবকের ঝুলান্ত মরদেহ উদ্ধার কুষ্টিয়ায় গৃহবধূকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

মিঠাপুকুরে শাহ আমানত পাম্পে তেল বিতরণে স্বজনপ্রীতির অভিযোগ, দায়িত্ব পালনে গিয়ে সাংবাদিক হেনস্তা

স্টাফ রিপোর্টার রংপুর:
  • আপডেট সময় : ০৭:২৬:০৫ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ ৭৮ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

স্টাফ রিপোর্টার
রংপুর:

রংপুরের মিঠাপুকুর উপজেলার ৩নং পায়রা বন্দ ইউনিয়নের বৈরাগীগঞ্জ এলাকায় অবস্থিত শাহ আমানত পাম্পে তেল বিতরণকে কেন্দ্র করে অনিয়ম, স্বজনপ্রীতি ও দুর্নীতির অভিযোগ উঠেছে।

(১৭ এপ্রিল) শুক্রবার রাতে আনুমানিক ১০ টার দিকে এ ঘটনা ঘটে। এতে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, নির্ধারিত নিয়ম উপেক্ষা করে পাম্প কর্তৃপক্ষ তাদের পরিচিত ও প্রভাবশালী ব্যক্তিদের অগ্রাধিকার দিয়ে তেল সরবরাহ করছে। ফলে সাধারণ মানুষ দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও পর্যাপ্ত তেল থেকে বঞ্চিত হচ্ছেন। অনেকেই অভিযোগ করেছেন, ৩ থেকে ৪ ঘণ্টা অপেক্ষার পরও তারা ২০০ থেকে ৩০০ টাকার বেশি তেল পান না। অথচ কিছু নির্দিষ্ট ব্যক্তি লাইনে না দাঁড়িয়ে সহজেই ১,০০০ থেকে ২,০০০ টাকার এমনকি পূর্ণ ট্যাংক তেল সংগ্রহ করছেন।

এ বিষয়ে স্থানীয়দের ১জন বলেন, আমরা ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও তেল পাই না, কিন্তু কিছু গাড়ি পাশ দিয়ে এসে দ্রুত তেল নিয়ে চলে যায়। এ ধরনের বৈষম্যমূলক আচরণে সাধারণ মানুষের মাঝে অসন্তোষ বাড়ছে।

অভিযোগ রয়েছে, পাম্প থেকে সংগৃহীত পেট্রোল ও অকটেন কিছু অসাধু চক্র অধিক দামে কালোবাজারে বিক্রি করছে। এতে জ্বালানি সংকট আরও তীব্র হয়ে উঠছে এবং সাধারণ ভোক্তারা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

ঘটনার বিষয়ে পাম্পের কর্মকর্তা শিবলী রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো স্পষ্ট বক্তব্য দিতে এড়িয়ে যান।

এদিকে, ঘটনাস্থলে অনিয়মের চিত্র ধারণ করতে গেলে এক গণমাধ্যমকর্মী হেনস্তার শিকার হন। অভিযোগ অনুযায়ী, পাম্পের এক কর্মী তার মোবাইল ফোন ছুঁড়ে ফেলে দিয়ে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করে। পরবর্তীতে নিরাপত্তা জনিত কারণে ওই সাংবাদিককে ঘটনাস্থল ত্যাগ করতে হয়। এ ঘটনায় সাংবাদিকদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে।

সচেতন মহল মনে করছেন, ন্যায়বিচার, সততা ও মানবিক মূল্যবোধের আলোকে এমন অনিয়ম ও স্বজনপ্রীতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা বলেন, সমাজে ন্যায় প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের অধিকার রক্ষায় প্রশাসনের কঠোর তদারকি জরুরি।

স্থানীয় বাসিন্দারা দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং সুষ্ঠু ও স্বচ্ছ উপায়ে তেল বিতরণ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মিঠাপুকুরে শাহ আমানত পাম্পে তেল বিতরণে স্বজনপ্রীতির অভিযোগ, দায়িত্ব পালনে গিয়ে সাংবাদিক হেনস্তা

আপডেট সময় : ০৭:২৬:০৫ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬