ঢাকা ০৫:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকা ডিবি পুলিশর অভিযানে মাদক ব্যবসায়ী ও ভুয়া ডিবি সহ গ্রেফতার-৪ কুমিল্লায় সাংবাদিকের ওপর হামলা কুমিল্লায় ডিবি পুলিশের ছদ্মবেশে অস্ত্র সহ ৮ ডাকাত গ্রেফতার হজ্ব যাত্রীদের সরাসরি সূর্যের আলো থেকে নিরাপদে থাকার অনুরোধ জানান ধর্মবিষয়ক মন্ত্রণালয় ফুলবাড়ীতে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু দিনাজপুরে ইট ভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দেড় লক্ষ টাকা জরিমানা ঈদে ঘরমুখো মানুষকে স্বস্তি দিতে সৈয়দপুর রেলকারখানায় মেরামত হচ্ছে ১২৭ রেল কোচ সালিশ বৈঠকে বিএনপি নেতা মোজাম্মেল হককে কুপিয়ে জখমের অভিযোগ, উত্তেজনা রূপগঞ্জে যশোর বাঘারপাড়ায় চাপাতলা তালিমুল কুরআন হাফিজিয়া মাদ্রাসায় গার্ডিয়ান সমাবেশ অনুষ্ঠিত ঢাকা গেন্ডারিয়াতে রহস্য জনক যুবকের মৃত্যু

দিনাজপুরে ইট ভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দেড় লক্ষ টাকা জরিমানা

মোঃ রাব্বি হাসান, দিনাজপুর জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ১২:৪১:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ ২৯ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

মোঃ রাব্বি হাসান
দিনাজপুর প্রতিনিধি

পরিবেশ অধিদপ্তর এর সদর দপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট শাখার সহযোগিতায় ও পরিবেশ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের উদ্যোগে ২০মে  বুধবার দিনাজপুর জেলার সদর উপজেলায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩( সংশোধিত- ২০১৯) অনুযায়ী অবৈধভাবে ইটভাটা পরিচালনা করায় একটি ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়।

দিনাজপুর সদর উপজেলার মাধবপুরে অবস্থিত মেসার্স এস আর ব্রিকস। জরিমানা করা হয় ১,৫০,০০০/-( এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা) অভিযানে ইটভাটার কিলন/চিমনী সম্পূর্ণ ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়েছে এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

অভিযানে নেতৃত্ব প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট শাখার বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাজ্জাদ জাহিদ রাতুল এবং প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বদরুন্নাহার সীমা।
সার্বিক সহযোগিতা করেন পরিবেশ অধিদপ্তর রংপুর বিভাগীয় কার্যালয় রংপুরের রিসার্চ অফিসার মোঃ রুনায়েত আমিন রেজা।

অভিযানে বিদ্যুৎ বিভাগের একটি দল ইটভাটার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেন। অভিযান চলাকালে আইনশৃঙ্খলা রক্ষা সহ সার্বিক কাজে সহযোগিতা প্রদান করেন দিনাজপুর সদর পুলিশ, রেপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ও দিনাজপুর জেলা ফায়ার সার্ভিসের একটি চৌকশ দল অবৈধ ইটভাটার বিরুদ্ধে এরূপ অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দিনাজপুরে ইট ভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দেড় লক্ষ টাকা জরিমানা

আপডেট সময় : ১২:৪১:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬