ঢাকা ১২:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইয়েমেনের প্রধানমন্ত্রীর বাসভবনে হুথিদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা হাইতিতে জাতিসংঘ মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের অগ্রবর্তী দল বাংলাদেশের কৃষিকে লাভজনক খাতে রূপান্তরের আহ্বান রাষ্ট্রপতির ৪৫তম বিসিএস গেজেট থেকে বাদ পড়াদের শাহবাগে আত্মাহুতির হুমকি ২০২৭ সালের মধ্যে জাপানকে টপকে চতুর্থ অর্থনীতি হচ্ছে ভারত নেত্রকোনায় দোকানে বসে থাকা সাংবাদিককে গুলি করে হত্যা অপরাধ করলে শাস্তি পেতেই হবে: এসআরবি ডিজি যুদ্ধ বন্ধে ইউক্রেনের অনীহাই বড় বাধা: ক্রেমলিন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে গভর্নিং বডি ও কমিটি গঠন স্থগিত লালমোহনে ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য বিভাগের সচেতনতামূলক প্রচারণা

লক্ষ্মীপুরের হাজিরপাড়ায় প্রবাসীর জমি দখলের চেষ্টা, হামলায় নারীসহ আহত ৫

হুমায়ুন কবির, চন্দ্রগঞ্জ উপজেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৯:৪৫:৩২ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫ ২৮১ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুরের হাজিরপাড়ায় প্রবাসীর জমি দখলের চেষ্টা, হামলায় নারীসহ আহত ৫

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হুমায়ুন কবির, চন্দ্রগঞ্জ উপজেলা প্রতিনিধি:
লক্ষ্মীপুর সদর উপজেলার ১১ নং হাজিরপাড়া ইউনিয়নের উত্তর চন্দ্রপুর গ্রামের ইসমাইল হোসেন নামে এক প্রবাসীর বসতঘর ও জমি দখলের চেষ্টার অভিযোগ ওঠেছে স্থানীয় কয়েকজন বখাটের বিরুদ্ধে।
এসময় ওই প্রবাসীর নির্মাণাধীন ভবন, সেফটি ট্যাংকিসহ বসতঘরের বিভিন্ন আসবাবপত্র ভাংচুর করে বখাটেরা।

এঘটনায় লক্ষ্মীপুর আদালতে ভুক্তভোগীর বড় ভাই গোলাম সরোয়ার বাদি হয়ে ৫ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। অভিযুক্তরা হলেন, আবদুল গণির ছেলে কামরুল, ইমন, মেয়ে মিমি, রিমি ও স্ত্রী পারুল বেগম। মঙ্গলবার সকালে সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের উত্তর চন্দ্রপুর গ্রামের জহির উদ্দিন পাটোয়ারী বাড়িতে এঘটনা ঘটে।

ভুক্তভোগীরা হলেন, প্রবাসীর স্ত্রী শাহিনুর, বোন মরিয়ম বেগম, বড় ভাই গোলাম সারোয়ার, আত্নীয় পিনু ও জোহরা বেগম। অভিযুক্তরাও একই এলাকার বাসিন্দা ও স্থানীয় বখাটে হিসেবে পরিচিত।

আদালতের মামলাসূত্র, ভুক্তভোগী ও স্থানীয়রা জানান, ওই এলাকার বখাটে কামরুল ও ইমন দীর্ঘদিন ধরে তাদের দুই বোন ও মাকে দিয়ে প্রবাসী ও তার পরিবারকে হয়রাণি করছে। সম্পত্তি বিরোধের বিষয় উল্লেখ করে থানায় অভিযোগ দিলেও নানা অজুহাতে তারা আর থানায় উপস্থিত হয়না। দীর্ঘ সময় এভাবেই প্রতিপক্ষকে ঘায়েল করে আসছে বখাটে কামরুল ও ইমন। প্রবাসীর ক্রয়কৃত, দখলীয় ও মালিকীয় সম্পত্তিতে নির্মাণাধীন বসতঘর ও সেফটি ট্যাংকি মঙ্গলবার সকালে ওই বখাটেরা কিছু অংশ ভেঙ্গে ফেলে।

এসময় ওই বখাটেরা প্রবাসীর পরিবারকে লাঞ্চিত করে। স্থানীয়রা এগিয়ে আসলে দুই বখাটে তাদের দুই বোনসহ তাদের মা পারুল বেগমের শরীরে আঘাত করে প্রবাসীর স্ত্রী ও পরিবারকে ফাঁসানোর চেষ্টা করে।

এসময় অভিযুক্তরা বলেন, কোন বক্তব্য বা ভিডিও যাতে না দেখি। এটা তাদের বিষয় বলেও দাবি করেন তারা।
বখাটে ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন স্থানীয়রা।

চন্দ্রগঞ্জ থানার ওসি কায়সার হামিদ বলেন, হামলার বিষয়টি শুনেছি। ভুক্তভোগীরা আদালতে মামলা দায়ের করেছেন। আদালতের নির্দেশনা মোতাবেক পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

লক্ষ্মীপুরের হাজিরপাড়ায় প্রবাসীর জমি দখলের চেষ্টা, হামলায় নারীসহ আহত ৫

আপডেট সময় : ০৯:৪৫:৩২ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫