ঢাকা ১১:৩৩ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রশান্ত মহাসাগরে রেকর্ড তাপমাত্রা বৃদ্ধির শঙ্কা, সতর্ক করল জাতিসংঘ প্রধানমন্ত্রীর খুলনা-বাগেরহাট সফর আগামীকাল: মোংলা বন্দর ও বেজা ইকোনমিক জোন পরিদর্শন এবার শীতের তীব্রতা ও স্থায়িত্ব কম হতে পারে: অধিদপ্তর হুতি হামলার মুখে সৌদি আরবে ব্যক্তিগত উড়োজাহাজ ভাড়া ও বিমার খরচ ৫০% বাড়ল দৌলতখানে স্বেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ, অতিরিক্ত মুনাফা বন্ধের আহ্বান পীরগঞ্জে পঞ্চগড় এক্সপ্রেসের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু ভোটার তালিকায় ‘মৃত’ কামতা প্রসাদ, নাম ফেরাতে লড়ছেন দিল্লিতে যুক্তরাষ্ট্রের কাছে কখনো আত্মসমর্পণ করবে না ইরান: পররাষ্ট্রমন্ত্রী কক্সবাজারে সমুদ্রসৈকতে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু, নিখোঁজ দুই মুসলিম উম্মাহর ঘুরে দাঁড়ানোর সময় শুরু হয়েছে: মুফতি কাজী ইব্রাহিম

মনোহরদীতে ভ্রাম্যমাণ আদালতে দুইজন ব্যবসায়ীকে জরিমানা

মো.এমরুল ইসলাম জেলা প্রতিনিধি,নরসিংদী:
  • আপডেট সময় : ১০:০২:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫ ২৫২ বার পড়া হয়েছে

মনোহরদীতে ভ্রাম্যমাণ আদালতে দুইজন ব্যবসায়ীকে জরিমানা

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মো.এমরুল ইসলাম জেলা প্রতিনিধি,নরসিংদী:

নরসিংদীর মনোহরদীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুইজন ব্যবসায়ীকে জরিমানা প্রদান করা হয়েছে।

পবিত্র মাহে রমজান উপলক্ষে দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ এবং নিত্য প্রয়োজনীয় জিনিষপত্রের সরবরাহ ও স্বাস্থ্যসম্মতভাবে ইফতার সামগ্রী বিক্রয় নিশ্চিত করার লক্ষ্যে শুক্রবার(৭ মার্চ) বিকালে উপজেলার মনোহরদী বাস স্ট্যান্ড ও বাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি)মোঃসজিব মিয়া,র নেতৃত্বে ফলের দোকান,মাছের বাজার,মুদির দোকান,পোল্টি মুরগির দোকান,ইফতারির দোকান ও তরকারির দোকানে বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। দোকানের দৃশ্যমান স্থানে পণ্যমূল্য তালিকা না লটকিয়ে রাখা, সেবা গ্রহীতা /গ্রাহকের জীবন এবং স্বাস্থ্যের হানি হতে পারে এমন অবস্থায় ইফতার সামগ্রী বিক্রির জন্য সংরক্ষণ ও প্রদর্শন করাতে একজন ফল বিক্রেতা,একজন ইফতারি ও হোটেল রেস্টুরেন্ট ব্যবসায়ীকে “ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর”” ৩৮ ও ৪৩ধারায় সর্বমোট ৫০০০/ টাকা জরিমানা আদায় করা হয়। উক্ত আদালতে প্রসিকিউটিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন,স্যানেটারী ইন্সপেক্টর মোঃ শাহনেওয়াজ।

বাজার মনিটরিংয়ে জানা যায়,খোলা সয়াবিন তেল লিটার প্রতি ১৭৫-১৮০ টাকা,ব্রয়লার মুরগি কেজি ১৮০ টাকা,খেজুর ১৮০-২২০ টাকা কেজি বিক্রি করা হচ্ছে ও অন্যান্য কাঁচা বাজারের মূল্য ক্রেতাদের নাগালের মধ্যে রয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলা প্রশাসন।

ভ্রাম্যমাণ আদালত সহযোগিতায় ছিলেন নিরাপদ খাদ্য পরিদর্শক এইচ.এম পারভেজ,মনোহরদী থানার পুলিশ ফোর্স,সাংবাদিক ও মনোহরদী বাজার পরিচালনা কমিটির সদস্যবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মনোহরদীতে ভ্রাম্যমাণ আদালতে দুইজন ব্যবসায়ীকে জরিমানা

আপডেট সময় : ১০:০২:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫