ঢাকা ০২:৪১ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুমিল্লায় স্বামীর কাছ থেকে গৃহবধূকে ছিনিয়ে নিয়ে ধর্ষণ ফুলগাজীতে ১ কোটি ৩ লক্ষ টাকার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি রফিকুল আলম মজনু সুন্দরবনে গোলা-বারুদ সহ কুখ্যাত ডাকাত দলের সক্রিয় সদস্য‌ আটক মুন্সীগঞ্জে বজ্রপাতে ২ জনের মৃত্যু রূপগঞ্জে পুলিশের অভিযানে নারী মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার ইয়াবা ও হেরোইন পরশুরামে ঘটনা তদন্তে কমিটি কমিউনিটির ক্লিনিকের ঔষুধ মিলল সড়কে দীর্ঘদিনের অবহেলায় পড়ে থাকা রাস্তা সংস্কারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধ সিলেটে একসঙ্গে ১২৬ তরুণ-তরুণীর বিয়ে ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন সীমান্ত রক্ষার পাশাপাশি এবার আগুন নিয়ন্ত্রণেও কাজ করছে বিজিবি সদস্যরা

রূপগঞ্জে অরিয়ন ইনফিউশন কারখানায় শ্রমিকদের বিক্ষোভ

সিফাতুল মারুফ নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:১৭:৪১ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫ ১৭৪ বার পড়া হয়েছে

রূপগঞ্জে অরিয়ন ইনফিউশন কারখানায় শ্রমিকদের বিক্ষোভ

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

সিফাতুল মারুফ নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ওভার টাইম ও বোনাস বকেয়া টাকা পরিশোধের দাবিতে ইনফিউশন লিমিটেড নামের একটি স্যালাইন কারখানায় শ্রমিকদের বিক্ষোভ করতে দেখা গিয়েছে। শনিবার (০১ মার্চ) উপজেলার মৈকুলি এলাকায় ঢাকা সিলেট মহাসড়ক সংলগ্ন অবস্থিত স্যালাইন তৈরীর কারখানাটিতে সকাল থেকে শ্রমিকদের মাঝে এই অসন্তোষ দেখা যায়। পাওনা টাকা পরিশোধ এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বিনয় কৃষ্ণ বাড়ৌইকে অপসারণের দাবিতে বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানার মূল ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।
শ্রমিকরা অভিযোগ করে জানান, মৈকুলি এলাকায় অবস্থিত অরিয়ন ইনফিউশন লিমিটেড নামের একটি স্যালাইন কারখানায় সাড়ে ৩ শতাধিক শ্রমিক কাজ করেন। এর মধ্যে ২৮০ জন পুরুষ শ্রমিক, ২০ জন নারী শ্রমিক ও ৫০ জন স্টাফ কাজ করেন। শ্রমিকদের ৯ মাসের ওবারটাইম, ২০ সালের বোনাস ও ২৪ সালের বোনাস বকেয়া রয়েছে। বেশ কিছুদিন ধরে বকেয়া ওভারটাইম ও বোনাস পরিশোধ করার জন্যে মালিক পক্ষের কাছে দাবি জানিয়ে আসছে শ্রমিকরা। কিন্তু মালিক পক্ষ দেই দিচ্ছি করে নানা ধরনের টালবাহানা করছে। এছাড়া কারখানার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বিনয় কৃষ্ণ বাড়ৌই শ্রমিকদের নানাভাবে মানসিক ও শারীরিক নির্যাতন করে আসছে। এসবের প্রতিবাদ করলেই প্রতিবাদী শ্রমিকদের কারখানা থেকে বের করে দেয়া হয়।
শনিবার সকালে শ্রমিকরা মালিকপক্ষের কাছে তাদের বকেয়া পাওনা টাকা পরিশোধ করতে বলেন। তখন মালিকপক্ষ কোন প্রকার সমস্যার সমাধান না করে শ্রমিকদের হুমকি শুরু কথা বলেন। এরপরে শ্রমিকরা উত্তেজিত হয়ে কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করেন পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, মালিক ও শ্রমিকদের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের চেষ্টা চলছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রূপগঞ্জে অরিয়ন ইনফিউশন কারখানায় শ্রমিকদের বিক্ষোভ

আপডেট সময় : ১০:১৭:৪১ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫