ঢাকা ০২:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুমিল্লায় স্বামীর কাছ থেকে গৃহবধূকে ছিনিয়ে নিয়ে ধর্ষণ ফুলগাজীতে ১ কোটি ৩ লক্ষ টাকার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি রফিকুল আলম মজনু সুন্দরবনে গোলা-বারুদ সহ কুখ্যাত ডাকাত দলের সক্রিয় সদস্য‌ আটক মুন্সীগঞ্জে বজ্রপাতে ২ জনের মৃত্যু রূপগঞ্জে পুলিশের অভিযানে নারী মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার ইয়াবা ও হেরোইন পরশুরামে ঘটনা তদন্তে কমিটি কমিউনিটির ক্লিনিকের ঔষুধ মিলল সড়কে দীর্ঘদিনের অবহেলায় পড়ে থাকা রাস্তা সংস্কারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধ সিলেটে একসঙ্গে ১২৬ তরুণ-তরুণীর বিয়ে ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন সীমান্ত রক্ষার পাশাপাশি এবার আগুন নিয়ন্ত্রণেও কাজ করছে বিজিবি সদস্যরা

কুমিল্লায় স্বামীর কাছ থেকে গৃহবধূকে ছিনিয়ে নিয়ে ধর্ষণ

ফখরুল আলম সাজু
  • আপডেট সময় : ১২:০৩:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ ১৫ বার পড়া হয়েছে
দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

ফখরুল আলম সাজু

কুমিল্লা জেলা হোমনায় স্বামীর কাছ থেকে ছিনিয়ে নিয়ে গৃহবধূকে (১৮) ধর্ষণকাণ্ডে তোলপাড় চলছে, এ ঘটনাকে মধ্যযুগীয় বর্বরতার প্রতিচ্ছবি হিসেবে দেখছে সচেতন মহল, এ ঘটনায় জড়িতদের কঠোর শাস্তি দিতে জোরালো দাবি উঠেছে।

১৫ এপ্রিল বুধবার রাতে পৌর এলাকার কৃষি কলেজের অদূরে এ সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে, পুলিশ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১৭ এপ্রিল শুক্রবার ৩ জনকে গ্রেফতারের পর আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন:- কামাল হোসেন (২২) শরীফুল ইসলাম (২৩) সিয়াম (২০)।

খোঁজ নিয়ে জানা গিয়েছে, ভিকটিম নারী ও তার স্বামীর সঙ্গে হোমনা সদরের ভাড়া বাসায় থাকেন, ১৫ এপ্রিল বুধবার রাত সাড়ে ৯টার দিকে তারা ১টি অটোরিকশা নিয়ে তিতাস উপজেলায় বাবার বাড়ি যাচ্ছিলেন, পথে কৃষি কলেজ এলাকা পার হওয়ার পর ওপারচর গ্রামের কিশোর গ্যাং লিডার আশিকুর রহমান (২৪) ও তার ৬/৭ জন সহযোগী ২টি মোটরসাইকেল নিয়ে ওই দম্পতির চলাচল পথ রোধ করেন।

অভিযুক্ত যুবকেরা দম্পতি সহ অটোরিকশাটিকে জোরপূর্বক ১টি নির্জন ইটের রাস্তায় নিয়ে যান, সেখানে আশিকুর রহমান ও তার ২ সহযোগী ওই নারীকে স্বামীর কাছ থেকে ছিনিয়ে নেয়, অন্যরা তার স্বামী ও অটোরিকশার চালককে দূরে সরিয়ে নিয়ে যান, এ সময় আশিকুর রহমান ওই গৃহবধূকে ধর্ষণ করেন।

এ ঘটনায় হোমনা উপজেলা সহ গোটা জেলায় তোলপাড় চলছে, সচেতন মহল এ ঘটনাকে মধ্যযুগীয় বর্বরতা হিসেবে উল্লেখ করছেন, ঘটনাটি টক অব দ্যা ডিস্ট্রিক্টে পরিণত হয়েছে।

নারী নেত্রী আলেয়া বেগম বলেন, এটি ১টি মধ্যযুগীয় বর্বরতা, সভ্য যোগে এটা অবাস্তব, এমন ঘটনা আগে রূপকথার গল্প হিসেবে আমরা শুনতাম, কিন্তু হোমনায় স্বামীর কাছ থেকে ছিনিয়ে নিয়ে স্ত্রীকে ধর্ষণের ঘটনাটি রূপকথার গল্পকেও হার মানায়, এখন দেখি পুলিশ এ ঘটনায় কি পদক্ষেপ নেয়।

কুমিল্লা এইড এর নির্বাহী পরিচালক রোকেয়া বেগম শেফালী বলেন, অত্যন্ত জঘন্যতম ১টি ঘটনা ঘটেছে, এটা কল্পনার বাইরে, এ ঘটনায় সচেতন মহলকে বাকরুদ্ধ করেছে, ঘটনায় জড়িতদেরকে দ্রুত আইনের আওতায় আনতে হবে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও হোমনা থানার এসআই আনিস উদ্দিন বলেন, এ ঘটনায় ৩ জনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে, আদালত তাদের জবানবন্দি নিতে পারে, আমরা জড়িত অপর আসামিদের গ্রেফতারের চেষ্টা করছি।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া বলেন, মূলত বখাটে আশিকুর রহমানের নেতৃত্বে এ ধর্ষণকাণ্ড ঘটেছে, এ সময় তার ৬-৭ জন সহযোগী ছিলেন, আমরা তদন্ত করে এবং ভিকটিমের সঙ্গে কথা বলে ঘটনার সম্পর্কে অবগত হয়েছি, ৩ জনকে গ্রেফতার করা হয়েছে, প্রাথমিক ভাবে তারাও বেশ কিছু তথ্য দিয়েছে, তারা আদালতে স্বীকারোক্তি দিলে রিমান্ড চাইব না, অন্যথায় তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে, মূল ধর্ষককে গ্রেফতারের চেষ্টা চলছে।

তিনি বলেন, ভুক্তভোগী নারীর স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কুমিল্লায় স্বামীর কাছ থেকে গৃহবধূকে ছিনিয়ে নিয়ে ধর্ষণ

আপডেট সময় : ১২:০৩:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬