ঢাকা ১২:০২ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ১১৬ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ২৪ দিনেও গ্রেফতার হয়নি সাংবাদিক রফিকের পিতা হত্যা মামলার আসামিরা, পরিবারের ক্ষোভ নাজিরহাট এলাকায় যৌথ অভিযানে বালুমহলে জরিমানা আদায় রূপগঞ্জ উপজেলা জামায়াতের ইউনিট সভাপতি সম্মেলন অনুষ্ঠিত “বৈষম্যহীন মানবিক কল্যাণ রাষ্ট্র গঠনে ইসলামি আদর্শের বিকল্প নেই” মিরসরাইয়ে বেপরোয়া গতির বাসের চাকায় পিষ্ট হয়ে ১ নারী নিহত ফেনীতে কিস্তির টাকার জন্য প্রবাসীর স্ত্রীকে হত্যায় রাজমিস্ত্রী গ্রেফতার কুমিল্লায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন বেরোবির নতুন উপাচার্য নিয়োগ টঙ্গীতে নিজস্ব নির্মাণাধীন ভবন থেকে যুবকের ঝুলান্ত মরদেহ উদ্ধার কুষ্টিয়ায় গৃহবধূকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

সুন্দরবনে গোলা-বারুদ সহ কুখ্যাত ডাকাত দলের সক্রিয় সদস্য‌ আটক

যখন সময় ডেস্ক রিপোর্ট:
  • আপডেট সময় : ১১:৪৫:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬ ৫১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

যখন সময় ডেস্ক রির্পোট:

সুন্দরবন শ্যামনগর উপজেলার সাতক্ষীরা রেঞ্জে অস্ত্র ও গোলাবারুদ সহ কুখ্যাত ডাকাত দয়াল বাহিনীর ১ জন সক্রিয় সদস্যকে আটক করেছে কোস্ট গার্ড সদস্যরা, এসময় জব্দ করা হয়েছে ২টি একনালা বন্দুক ও ৯ রাউন্ড গুলি।

১৭ এপ্রিল শুক্রবার বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়, এর আগে সকালে সুন্দরবন শ্যামনগর উপজেলার হোগলডরা খাল সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত ডাকাতের নাম তরিকুল (৩৫), সে খুলনা জেলার কয়রা উপজেলার বাসিন্দা, সে দীর্ঘদিন যাবৎ দয়াল বাহিনীর সক্রিয় সদস্য হিসেবে ডাকাতি করে আসছিল।

প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, কুখ্যাত ডাকাত দয়াল বাহিনীর সদস্যরা সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের শ্যামনগর উপজেলার হোগলডরা খাল সংলগ্ন এলাকায় দস্যুতা করার জন্য অপেক্ষা করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ১৭ এপ্রিল শুক্রবার সকাল ৬টায় কোস্ট গার্ড কৈখালী স্টেশনের সদস্যরা সেখানে বিশেষ অভিযান পরিচালনা করে, অভিযান চলাকালীন কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা বনের ভেতর পালিয়ে যাওয়ার চেষ্টা করে, অতঃপর আভিযানিক দল কর্তৃক ডাকাতদের ধাওয়া করে দুটি একনলা বন্দুক, ৯ রাউন্ড গুলিসহ কুখ্যাত ডাকাত দয়াল বাহিনীর সক্রিয় সদস্য তরিকুলকে আটক করা হয়।

আটককৃত ডাকাত, জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, সুন্দরবনকে সম্পূর্ণরূপে দস্যুমুক্ত করতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সুন্দরবনে গোলা-বারুদ সহ কুখ্যাত ডাকাত দলের সক্রিয় সদস্য‌ আটক

আপডেট সময় : ১১:৪৫:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬